বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান

যুক্তরাষ্ট্রে সহিংসতা: ট্রাম্পকে শেখ হাসিনার শোকবার্তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অাওয়ার ইসলাম: শিকাগো নগরীর বিভিন্ন স্থানে গত রোববার সন্ত্রাসীদের এলোপাথাড়ি গুলিতে পাঁচজন নিহত এবং বহু মানুষের আহতের ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন।

আজ সোমবার রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে পাঠানো এক শোকবার্তায় শেখ হাসিনা বলেন, 'আমি আমার নিজের এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আপনাদের প্রতি এবং আপনার মাধ্যমে নিহত পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক জানাচ্ছি।'

প্রধানমন্ত্রী আরও বলেন, 'এই শোকাবহ মুহূর্তে আমরা যুক্তরাষ্ট্রের জনগণের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি এবং আশা করি ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুণরাবৃত্তি হবে না।'

প্রধানমন্ত্রী হতাহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহতদের সুস্থতা কামনা করেন।

যুক্তরাষ্ট্রে সহিংসতায় নিহত ৫, গুলিবিদ্ধ ৪৪


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ