রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
নরসিংদীতে অজু করার সময় বজ্রপাতে ৩ মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু জামালপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু শান্তি আলোচনার মাঝেই ইরানে ফের হামলার হুমকি ট্রাম্পের চৈতালী চক্রবর্তীকে গ্রেপ্তার ও আইনজীবী সনদ বাতিলের দাবি হেফাজতের সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা শুরু ডিসি সরওয়ার আলমের প্রত্যাহার আদেশ বাতিলের দাবিতে সিলেটে মানববন্ধন, হরতালের হুঁশিয়ারি মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাভারে বজ্রপাতে ৩ জনের মৃত্যু ‘জিয়াউলের নেতৃত্বে ভারত-বাংলাদেশজুড়ে ‘কিলিং নেটওয়ার্ক’ সক্রিয় ছিল’  সংসদে প্রধানমন্ত্রীকে নিয়ে হান্নান মাসউদের বক্তব্য ঘিরে উত্তেজনা

বিয়ে করেছেন ওসামার ছেলে হামজা বিন লাদেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আল কায়েদার প্রয়াত নেতা ওসামা বিন লাদেনের ছেলে হামজা বিন লাদেন বিয়ে করেছেন। রোববার এ খবর দিয়েছে প্রভাবশালী মিডিয়া গার্ডিয়ান।

ওসামা বিন লাদেনের দুই সৎ ভাই আহমাদ ও হাসান আল আত্তা গার্ডিয়ানকে দেয়া এক সাক্ষাৎকারে এ খবর দেন।

তারা বলেন, হামজা ইতোমধ্যেই আল কায়েদার বড় পদে বসেছে। সে তার বাবার হত্যার প্রতিশোধও নিতে চায়।

তারা জানান, মুহাম্মদ আত্তার মেয়েকে বিয়ে করেছেন হামজা বিন লাদেন। তবে হামজা এখন কোথায় আছে সে খবর জানেন না উসামার দুই সৎ ভাই।

২০১১ সালে পাকিস্তানের অ্যাবোটবাদে মার্কিন সামরিক অভিযানে ওসামা বিন লাদেন নিহত হন। তার তিন স্ত্রীর মধ্যে খাইরিয়া সাবারের গর্ভে জন্ম নেন হামজা।

২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ভয়াবহ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় প্রাণ হারায় দুই হাজার ৭৫৩ জন। এ ঘটনার জন্য দায়ী করা হয় আল-কায়দাকে।

ওসামা বিন লাদেনের মা’য়ের সাক্ষাৎকার পড়তে ক্লিক করুন 

ব্যবসায় হিসাবের ঝামেলা আর নয়- ক্লিক  বিসফটি

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ