বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

ফটোগ্রাফার শহিদুল আলমকে আটকের অভিযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রবিবার রাত সাড়ে ১০টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে ধানমন্ডির বাসা থেকে গাড়িতে করে শহিদুল আলমকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। শহিদুল আলম দৃক ফটোগ্যালারির প্রতিষ্ঠাতা ও ফটো সাংবাদিক।

রাত সাড়ে ১০টার দিকে শহিদুল আলমকে ধানমন্ডি ৯/এ সড়কের বাসা থেকে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে অজ্ঞাত লোক তুলে নিয়ে গেছে। এখনও তার কোনও খবর পাওয়া যায়নি।'

অজ্ঞাত সেই ব্যক্তিরা ‘ডিবি পুলিশ’ পরিচয় দিয়ে বাসায় ঢোকে। শহিদুল আলমকে নিয়ে যাওয়ার সময় তারা বাসার সিসিটিভি ফুটেজও নিয়ে যায়।’ শহিদুল আলমের সহকর্মী সাইদিয়া গুলরুক বলেন, ‘আমরা একই বাসার তৃতীয় তলায় থাকি। শহিদুল আলম থাকেন চতুর্থ তলায়। রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ চিৎকার শুনে নিচে এসে দেখি দাড়োয়ানরা ভীত অবস্থায় দাঁড়িয়ে আছে।

আমরা সেখানে সিসি ক্যামেরা ও ইন্টারকম ভাঙা দেখতে পাই। তখন দাড়োয়ানরা আমাদের জানায়, ১২-১৩টা গাড়িতে আসা ৩০-৩৫ জন লোক শহিদুল ভাইকে নিয়ে গেছে।’

আরও পড়ুন: ৬ কোম্পানির আওতায় ৪ হাজার বাস নামানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ