বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

সড়ক আইন সংস্কারে সংসদে জরুরি অধিবেশন দিন: বদরুদ্দোজা চৌধুরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের চলমান আন্দোলনের প্রেক্ষিতে জাতীয় সংসদের জরুরি অধিবেশন ডেকে প্রচলিত সড়ক নিরাপত্তা আইন সংশোধনের দাবি জানালেন যুক্তফ্রন্টের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।

রোববার সকালে রাজধানীর বারিধারায় নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

অধ্যাপক বদরুদ্দোজা প্রধানমন্ত্রীকে ইঙ্গিত করে বলেন, আপনি একদিকে ভালো কথা বলবেন, অন্যদিক দিয়ে গুণ্ডা লেলিয়ে দেবেন, পুলিশ লেলিয়ে দেবেন, এগুলো ভুল পদক্ষেপ। তাড়াতাড়ি সরে আসুন। শিশুরা দেখিয়ে দিয়েছে রাষ্ট্র ও সরকার সঠিক পথে চলছে না।

ব্যবসার হিসাব এখন খুব সহজে, ক্লিক বিসফটি

সংবাদ সম্মেলনে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না ছাত্র বলেন, বর্তমানে দেশে জাহেলিয়াতের অবস্থা সৃষ্টি হয়েছে। এ জন্য আমরা উদ্বিগ্ন, আমরা উদ্বিগ্ন আমাদের দেশের ভবিষ্যৎ ভেবে।

শাজাহান খানের জন্যই দিনের পর দিন সড়ক মহাসড়কে নৈরাজ্য চলছে বলেও অভিযোগ করেন। আর এ জন্য দ্রুত তার পদত্যাগও দাবি করেন।

শিক্ষার্থীদের নিরাপত্তায় জাতিসংঘের উদ্বেগ প্রকাশ

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ