রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
জামালপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু শান্তি আলোচনার মাঝেই ইরানে ফের হামলার হুমকি ট্রাম্পের চৈতালী চক্রবর্তীকে গ্রেপ্তার ও আইনজীবী সনদ বাতিলের দাবি হেফাজতের সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা শুরু ডিসি সরওয়ার আলমের প্রত্যাহার আদেশ বাতিলের দাবিতে সিলেটে মানববন্ধন, হরতালের হুঁশিয়ারি মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাভারে বজ্রপাতে ৩ জনের মৃত্যু ‘জিয়াউলের নেতৃত্বে ভারত-বাংলাদেশজুড়ে ‘কিলিং নেটওয়ার্ক’ সক্রিয় ছিল’  সংসদে প্রধানমন্ত্রীকে নিয়ে হান্নান মাসউদের বক্তব্য ঘিরে উত্তেজনা ‘রামমূর্তি স্থাপনের অজুহাতে স্বাধীনতা-সার্বভৌমত্ব নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে’

সুইজারল্যান্ডে ১ ঘণ্টার ব্যবধানে ২ বিমান বিধ্বস্ত, নিহত ২৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: সুইজারল্যান্ডে এক ঘন্টার ব্যবধানে দুটি বিমান বিধ্বস্ত হয়েছে ৷ এ দুর্ঘটনায় একই পরিবারের ৪ জনসহ ২৩ জন নিহত হয়েছেন ।

স্থানীয় সময় শনিবার রাতে সুইস আল্পসে এই ঘটনা ঘটে৷ প্রথমে জঙ্গলের মধ্যে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়।এরপর অপর বিমানটি দুজন পাইলট ও ১৯ আরোহী নিয়ে বিধ্বস্ত হয়।

পুলিশ জানিয়েছে, পিজ সেগনাসের পশ্চিমে এই দুর্ঘটনা ঘটেছে৷পাঁচটি হেলিকপ্টার ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে।

এদিকে, স্থানীয় জেইউ-এয়ার বিমান সংস্থা জানিয়েছে, তাদের একটি জেইউ-৫২ বিমান বিধ্বস্ত হয়েছে। ওই বিমানটিতে দুইজন পাইলট ও ১৭ যাত্রী ছিল।

সুইজারল্যান্ডের স্থানীয় সংবাদ মাধ্যম বলছে, দ্বিতীয় বিমান ভেঙে পড়ার এক ঘন্টা আগে নিডওয়ালডেনের ক্যান্টনে রেং এলাকায় জঙ্গলে একটি ছোট বিমান ভেঙে পড়ে। এই দুর্ঘটনায় দুই শিশু এবং তাদের বাবা-মা নিহত হয়।

সূত্র: রয়টার্স

হজের খবর নিয়ে ওয়েবসাইট চালু করলো সৌদি আরব


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ