বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

বদিউল আলম মজুমদারের বাসায় হামলার অভিযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সুশাসনের জন্য নাগরিক- সুজন সম্পাদক অধ্যাপক বদিউল আলম মজুমদারের বাসায় হামলার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (৪ আগস্ট) রাত সাড়ে ১১ দিকে মোহাম্মদপুরের ইকবাল রোডে তার বাসায় একদল দুর্বৃত্ত হামলা করে বলে জানিয়েছেন তিনি।

জানা যায়, রাতে তার বাসায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শিয়া বার্নিকাটের উপস্থিতিতে একটি পারিবারিক অনুষ্ঠান চলছিল। তিনি অধ্যাপক মজুমদারের বাসা থেকে বেরিয়ে যাওয়ার সময় তার গাড়িতেও হামলা করে একদল দুর্বৃত্ত।

হামলার বিষয়ে বদিউল আলম মজুমদার বলেন, আমার বাসায় মার্কিন রাষ্ট্রদূতের বিদায়ী অনুষ্ঠান ছিল। বাসা থেকে তিনি বেরিয়ে যাওয়ার সময় তার গাড়িতে হামলা হয়। এরপর আমার বাড়িতেও হামলা করে দুর্বৃত্তরা। তারা বাড়ির দরজা-জানালা ভাঙচুরও করেছে।

বদিউল আলম মজুমদারের বাড়িতে ওই সময় ড. কামাল হোসেন, তার স্ত্রী হামিদা হোসেন, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হাফিজ উদ্দিন আহমেদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

তবে মোহাম্মদপুর থানার সহকারী ডিউটি অফিসার বায়েজিদ মিডিয়াকে জানান, ‘ ঘটনার সম্পর্কে আমার কিছু জানা নেই।

অডিও ফাঁসের ঘটনায় আমীর খসরুর বিরুদ্ধে মামলা

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ