বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

ট্রাফিক সপ্তাহের প্রথম দিনে ৩ হাজার ৬৫১ মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীতে ট্রাফিক সপ্তাহের প্রথম দিনে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৩ হাজার ৬৫১ টি মামলা করেছে ডিএমপি’র ট্রাফিক বিভাগ। এসময় আটক করেছে ৬৮ টি মোটর সাইকেল।

রোববার (৫ আগস্ট) চলতে থাকা ট্রাফিক সপ্তাহের প্রথম দিনের মামলা সম্পর্কে বার্তা২৪.কমকে এই তথ্য দেন ডিএমপি'র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. মাসুদুর রহমান।

ট্রাফিক বিভাগ সূত্রের বরাত দিয়ে তিনি জানান, উল্টোপথে গাড়ি চালানোর কারণে ৪০৪ টি, হাইড্রোলিক হর্ণ ব্যবহার করার দায়ে ১৩টি, হুটার ও বিকন লাইট ব্যবহার করার জন্য ৬টি, মাইক্রোবাসে কালো গ্লাস ব্যবহার করার জন্য ১২ টি ও বিভিন্ন স্টিকার ব্যবহার করার অভিযোগে ৪টি গাড়ির বিরুদ্ধে মামলা করা হয়েছে।

এছাড়াও ড্রাইভিং লাইসেন্স না থাকায় ১ হাজার ৪০টি, গাড়ির ফিটনেস না থাকার কারণে ২৪৪টি, ট্রাফিক আইন অমান্য করার কারণে ১ হাজার ৮০১ টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করায় ৩৮ ভিডিও এবং ২১টি সরাসরি মামলা দেয়া হয়েছে।

ডিএমপি পরিচালিত এই ট্রাফিক সপ্তাহ ৫ আগস্ট থেকে শুরু হয়ে ১১ আগস্ট পর্যন্ত চলবে বলে তিনি জানান।

দেশে দেশে তারুণ্যের জাগরণ, পিছিয়ে পড়ছে কি কওমি তরুণরা?

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ