বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

'ভিআইপি, সিআইপি, পুলিশ কর্মকর্তা কাউকে ছাড় দেবেন না'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানী ঢাকায় সব তল্লাশি চৌকিতে যানবাহনের কাগজপত্র পরীক্ষা করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। পুলিশের উদ্দেশে তিনি বলেছেন, ‘ভিআইপি, সিআইপি, পুলিশ কর্মকর্তা কাউকে ছাড় দেবেন না।’

আজ শনিবার সকালে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত ব্রিফিংয়ে এ নির্দেশ দেন ডিএমপি কমিশনার। পুলিশের দায়িত্বশীল এক সূত্রে জানা গেছে এ তথ্য।

সূত্রমতে, পুলিশের উদ্দেশে ডিএমপি কমিশনার বলেছেন, ‘ঢাকা শহরে যেখানে যত পুলিশ আছে, তল্লাশি চৌকি আছে, ঢাকা শহরের যেখানে যত পুলিশের অবস্থান আছে, সবাই গাড়ির কাগজপত্র পরীক্ষা করুন। পুলিশ কাগজপত্র পরীক্ষা করছে দেখলে শিক্ষার্থীরা ঘরে ফিরে যাবে। পুলিশ বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেবে না। তবে পুলিশ আগ বাড়িয়ে কোনো অপারেশনে যাবে না।’

ডিএমপি কমিশনার আরও বলেন, এত দিন পুলিশ সুযোগ পায়নি। এখন সুযোগ এসেছে, আইন প্রয়োগ করা হবে। একজন পুলিশ সদস্য মাথায় হেলমেট ছাড়া মোটরসাইকেল চালাবে, এটা হতে পারে না। আইনের রক্ষক হয়ে আইন ভাঙা যাবে না।

আরও পড়ুন: নিরাপদ সড়কের দাবিতে আজও মাঠে শিক্ষার্থীরা

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ