বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

পরিস্থিতি স্বাভাবিক হলে বাস চলবে : মালিক সমিতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের পাল্টায় বাস চলাচল বন্ধ করে দেওয়ার পর পরিবহন মালিক সমিতির নেতারা বলেছেন, পরিস্থিতি ‘স্বাভাবিক’ হলে তবেই সড়কে গাড়ি নামাবেন তারা। এবার অঘোষিত ধর্মঘটে বাস মালিক-শ্রমিকরা।

তারা বলছেন, আজও দেশের বিভিন্ন স্থানে আন্দোলন হচ্ছে। মাইকিং করছে। গণ্ডগোল চলছে। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানেই ভাংচুরের ঘটনা ঘটছে। আমরা কিভাবে বাস মালিকদের অনুরোধ করবো রাস্তায় গাড়ি নামাতে। গাড়ি ভাংচুর ও জ্বালিয়ে দিলে এ দায়-ভার কে নিবে? রাস্তায় শঙ্কামুক্ত হলে আমরা মালিকদের অনুরোধ করবো যেন বাস চলাচল স্বাভাবিক করে দেয়।

লাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ বলেন, যাত্রীদের ভোগান্তি হচ্ছে, এটা আমরা দেখছি। তবুও ঝুঁকি নিয়ে আমরা নাইট শিফট চালু করেছি। তবুও পরশুদিন (বৃহস্পতিবার) রাত সাড়ে নয়টায় আব্দুল্লাপুরে বাস চলাচলে বাধার সম্মুখীন হয়েছে।

এর আগে ২৯ জুলাই রাজধানীর কুর্মিটোলায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী বাসচাপায় নিহত হওয়ার পর থেকে শিক্ষার্থীদের আন্দোলনে বেশ কিছু গাড়ি ভাঙচুর হয়।

এ ঘটনার জেরে নিরাপদ সড়কের নিশ্চয়তাসহ শিক্ষার্থীদের হত্যার বিচারের দাবিতে গত কয়েকদিন রাজপথ অবরোধ করে আন্দোলন করছে শিক্ষার্থীরা। এ সময় যানবাহনে হামলার ঘটনাও ঘটে। পরীক্ষা-নিরীক্ষা করা হয় যানবাহনের ফিটনেস সার্টিফিকেট ও চালকের লাইসেন্স।

নিরাপদ সড়কের নিশ্চয়তাসহ শিক্ষার্থীদের ‘হত্যার’ বিচারের দাবিতে আন্দোলন করছে শিক্ষার্থীরা। এ পটভূমিতে রাজধানীসহ সারাদেশে রাস্তায় পর্যাপ্তসংখ্যক গণপরিবহন নামানো হচ্ছে না। এতে দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ।

তবে শিক্ষার্থীদের এই আন্দোলনে যানবাহন ভাঙচুর ও শ্রমিকদের ওপর হামলার ঘটনায় নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাস চলাচল বন্ধ রেখেছে মালিক-শ্রমিকরা।

আরও পড়ুন: নিরাপদ সড়কের দাবিতে আজও মাঠে শিক্ষার্থীরা

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ