শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ১৯ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
নাটোরে অগ্নিকাণ্ডে মাদরাসা পুড়ে ছাই, অক্ষত কুরআনের ২৫টি কপি খুলনায় স্কুলছাত্রী গুলিবিদ্ধ দেলাওয়ার হোসাইন সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণ করেন এএসপি ফজলু: ডিবি আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শ্রদ্ধা জানাল সৌদি সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৪  জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকীতে সুনামগঞ্জে খেলাফত মজলিসের আলোচনা সভা ধর্মান্তরের ঝুঁকি মোকাবিলায় মক্তবব্যবস্থা জোরদারের আহ্বান জমিয়তে উলামায়ে হিন্দের বগুড়ায় জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৮ জুমার খুতবায় পাকিস্তানি স্কলার আলেমের হার্ট অ্যাটাক যোগ্য নেতৃত্ব ছাড়া সমাজ পরিবর্তন সম্ভব নয়: গাজী আতাউর রহমান

ঠাকুরগাঁওয়ে অটোরিকশায় ধাক্কায় মাদরাসা শিক্ষক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক মাদরাসা শিক্ষক নিহত হয়েছেন।

শনিবার বেলা পৌনে ১১টার দিকে উপজেলার ধর্মগড় ইউনিয়নের ধুমপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে বলে রাণীশংকৈল থানার ওসি মো. আব্দুল মান্নান জানান।

নিহত জব্বার আলী (৪০) হরিপুর উপজেলার বনগাঁও দাখিল মাদরাসা সহকারী শিক্ষক। তার বাড়ি রাণীশংকৈল উপজেলার চেকপোস্ট গ্রামে।

দুর্ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে অটোরিকশা চালক ফারাজুল ইসলামকে (২৫) আটক করেছে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি মান্নান বলেন, জব্বার আলী মাদরাসায় যাওয়ার জন্য মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন। ধুমপুর গ্রামে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা অটোরিকশাটি আটক করলেও চালক পালিয়ে যায়। পরে অভিযান চালিয়ে চালক ফারাজুলকে আটক করা হয় বলে জানান তিনি।

আরও পড়ুন: ধানমন্ডি আ’লীগ অফিসে হামলায় আহত ১৭: দাবি কাদেরের

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ