রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
নরসিংদীতে অজু করার সময় বজ্রপাতে ৩ মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু জামালপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু শান্তি আলোচনার মাঝেই ইরানে ফের হামলার হুমকি ট্রাম্পের চৈতালী চক্রবর্তীকে গ্রেপ্তার ও আইনজীবী সনদ বাতিলের দাবি হেফাজতের সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা শুরু ডিসি সরওয়ার আলমের প্রত্যাহার আদেশ বাতিলের দাবিতে সিলেটে মানববন্ধন, হরতালের হুঁশিয়ারি মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাভারে বজ্রপাতে ৩ জনের মৃত্যু ‘জিয়াউলের নেতৃত্বে ভারত-বাংলাদেশজুড়ে ‘কিলিং নেটওয়ার্ক’ সক্রিয় ছিল’  সংসদে প্রধানমন্ত্রীকে নিয়ে হান্নান মাসউদের বক্তব্য ঘিরে উত্তেজনা

টেলিভিশনগুলোকে সতর্কতা জানিয়ে সরকারের চিঠি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিরাপদ সড়কের দাবিতে চলমান শিক্ষার্থীদের আন্দোলনের ঘটনায় ‘জনমতে আতংক সৃষ্টি এবং জনবিশৃঙ্খলা সৃষ্টির আশংকা তৈরি’ হয় এমন দৃশ্য সম্প্রচার করায় দুটি টেলিভিশনকে সতর্ক করেছে সরকার।

বিশেষ ঘটনায় একাত্তর ও নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনকে এবং সব টেলিভিশন চ্যানেলকে আগাম সতর্ক করা হয়েছে বলে তথ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন।

বৃহস্পতিবার একাত্তর টেলিভিশনের কাছে ‘টিভি সম্প্রচারে জাতীয় সম্প্রচার নীতিমালা ২০১৪- এর আলোকে সতর্কতা অবলম্বন প্রসঙ্গে’ শীর্ষক  গণমাধ্যমের কাছে একটি চিঠির অনুলিপি পাঠানো হয়।

তথ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. আখতারুজ্জামান তালুকদার স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, “সাম্প্রতিক সড়ক দুর্ঘটনার প্রেক্ষিতে ছাত্র অসন্তোষ সৃষ্টি হলে একাত্তর মিডিয়া লি. কর্তৃক পরিচালিত বেসরকারি টিভি চ্যানেল ’৭১ টেলিভিশন’-এ এমন অনেক দৃশ্য গতকাল ১/৮/২০১৮ এবং তারিখে সম্প্রচার সম্প্রচার করা হয়েছে, যার ফলে জনমতে আতংক সৃষ্টি এবং জনবিশৃঙ্খলা সৃষ্টির আশংকা তৈরী হয়েছে।

“টিভি চ্যানেলটির এহেন কার্যক্রম ‘জাতীয় সম্প্রচার নীতিমালা ২০১৪’ এর অনুচ্ছেদ ৫.১.৫, ৫.১৬ এবং ৫.১.৯ এর পরিপন্থী।”

বিদ্যমান পরিস্থিতিতে জাতীয় সম্প্রচার ‘নীতিমালার পরিপন্থী এবং জনবিশৃঙ্খলা সৃষ্টিতে উৎসাহ দিতে পারে’ এমন অনুষ্ঠান/সংবাদ/দৃশ্য সম্প্রচার না করতে অনুরোধ করা হয়েছে চিঠিতে।

গত ২৯ জুলাই রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহন লিমিটেডের একটি বাসের চাপায় দুই শিক্ষার্থী নিহত হয়। ওই ঘটনার প্রতিবাদে সেদিন থেকেই শিক্ষার্থীরা রাজধানীর বিভিন্ন রাস্তায় অবস্থান কর্মসূচি পালন করে আসছে।

আরও পড়ুন: এবার ফোর–জি ও থ্রি–জি ইন্টারনেট বন্ধের নির্দেশ

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ