মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

নাফ নদে আড়াই কেজির ইলিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:সাগরে কয়েক দিন ইলিশের দেখা মিললেও নাফ নদীতে জাল ফেলে তেমন কোনো মাছ পাচ্ছিলেন না জেলেরা। বৃহস্পতিবার ভোররাতে নদীতে জাল ফেললে সকালে ছোট-বড় ৩২টি ইলিশ মাছ ধরা পড়েছে। এর মধ্যে একটির ওজন আড়াই কেজি।

টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়ার এলাকার জেলে আলী হোসেন (৬৮) ও তার ছেলে হাবিবুর রহমান (২১) এর জালে এ মাছগুলো ধরা পড়েছে।

প্রত্যক্ষদর্শী জেলে কামাল হেসেন জানান, আলী হোসেন ও হাবিবুর রহমান দু’জনেই দীর্ঘদিন ধরে নাফনদীতে মাছ শিকার করে আসছিলেন। তারা রাতে নাফনদীতে ছোট নৌকায় করে ইলিশ শিকারের জন্য জাল ফেলে আসেন। আজ বৃহস্পতিবার সকালে জাল তোলে শেষ পর্যন্ত ছোট-বড় ৩২টি ইলিশ মাছ ধরা পড়েছে। এরমধ্যে একটির অনেক বড় ইলিশ।

আড়াই কেজি ওজনের এ ইলিশ মাছটি ধরা পড়েছে নাফ নদীতে। ছবি: প্রথম আলো

তবে আশ্চর্যের বিষয় হলো, এসব মাছের মধ্যে বড়টির ওজন আড়াই কেজি (২ কেজি ৫০০ গ্রাম)। অবশিষ্ট মাছের ওজন ৭০০ থেকে ৯০০ গ্রাম। এ মাছটি টেকনাফ বাজারে দেখতে লোকজন ভীড় জমাচ্ছে।হাবিবুর রহমান জানান, আড়াই কেজি ওজনের মাছটি দেড় হাজার টাকা কেজি দরে ৩ হাজার ৭৫০ টাকা হাকাঁচ্ছেন এবং ৭০০ থেকে ৯০০ গ্রাম ওজনের মাছগুলো বিক্রি হচ্ছে ৮০০ টাকা কেজি দরে ।

আরও পড়ুন: চোখ ধাঁধানো নীল রঙের মসজিদটি!

আরএম/