বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

‘বাসচাপায় ২ শিক্ষার্থী নিহতের মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিমানবন্দর সড়কের ফুটপাতে বাসচাপায় নিহত হওয়ার মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হবে। টানা চতুর্থ দিনের মতো ঢাকা শহর জুড়ে ছাত্র বিক্ষোভ ব্যাপকতা লাভ করার প্রেক্ষাপটে আইনমন্ত্রী আনিসুল হক এ কথা জানালেন।সাধারণত সড়ক দুর্ঘটনা সংক্রান্ত কোনো মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে যাওয়ার কথা নয়। কিন্তু এ নির্দিষ্ট মামলাটি কেন দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানোর কথা বলছেন আইনমন্ত্রী?

এ প্রসঙ্গে আইনমন্ত্রী বিবিসি বাংলাকে বলেন, ‘আমাদের দেশে একটি দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন আছে। আমরা যে মামলাকে গুরুত্বপূর্ণ মনে করি- সেটা মার্ডার কেস, রেপ কেস বা অন্যান্য যে কোন মামলা .... সেটাকে জন-গুরুত্বপূর্ণ মনে করলে আমরা কিন্তু সেটাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে লিখে দ্রুত বিচার ট্রাইব্যুনাল বলে একটি আদালত আছে সে আদালতে পাঠিয়ে এটা দ্রুত বিচার করতে পারি।’

বিমানবন্দর সড়কের ফুটপাতে বাস চাপায় দুই স্কুল শিক্ষার্থী নিহত হওয়ার প্রসঙ্গ টেনে আইনমন্ত্রী বলেন, যারা এ অন্যায় করেছে তাদের শাস্তি পাওয়া উচিত যাতে এরকম অন্যায় আর না হয়।

সে ক্ষেত্রে এ রকম মামলা দ্রুত বিচারে যাওয়া স্বাভাবিক বলে উল্লেখ করেন আইনমন্ত্রী।

যারা বেপরোয়া গাড়ি চালায় তাদের একটি বার্তা দেয়া প্রয়োজন বলে মনে করেন আইনমন্ত্রী।

চলমান ছাত্র আন্দোলনের সাথে দ্রুত বিচারের উদ্যোগ নেওয়ার কোনো সম্পর্ক নেই বলে তিনি উল্লেখ করেন।

যখন সড়ক পরিবহন শ্রমিকদের শাস্তির প্রসঙ্গ আসে তখন তারা রাস্তায় সংঘবদ্ধভাবে নেমে চাপ তৈরি করে। সে বিষয়টি কিভাবে সামাল দেয়া হবে?

এমন প্রশ্নে আইনমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে কেউ আইনের ঊর্ধ্বে নয়। অন্যায় করলে কোনো আন্দোলনই বিচার থামাতে পারবে না।’

আরও পড়ুন: যা আছে নতুন সড়ক পরিবহন আইনে

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ