বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

'দোষীদের সর্বোচ্চ শাস্তির আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর নিহত হওয়ার ঘটনায় দোষীদের সর্বোচ্চ শাস্তির বিষয়ে আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে জানিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গভীর শোক ও মর্মবেদনা প্রকাশ করেছেন।

আজ শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সভায় শিক্ষা পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবার প্রতি সমবেদনা ও সহমর্মিতা জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, এ ধরনের দুর্ঘটনায় সহপাঠীর মৃত্যুতে কোমলমতি শিক্ষার্থীসহ আমরা শিক্ষা পরিবারের সবাই শোকার্ত। দুর্ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা এবং সড়ক পরিবহনকে আরও সুশৃঙ্খল ও নিরাপদ করার লক্ষ্যে প্রধানমন্ত্রী এরইমধ্যে কঠোর নির্দেশনা দিয়েছেন।

সে অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয় যথাযথ উদ্যোগ গ্রহণ করেছে এবং দোষীদের গ্রেফতার করেছে। সংশ্লিষ্ট দোষীদের সর্বোচ্চ শাস্তির বিষয়ে আইনগত কার্যক্রম অব্যাহত আছে।

মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় শিক্ষাসচিব মো. সোহরাব হোসাইন, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: সড়কে মৃত্যুর ‍মিছিল থামবে কীভাবে?

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ