বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

কয়লা লোপাটের অভিযোগে ২১ কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লা খনির বিপুল পরিমান কয়লা চুরি ঘটনায় দায়ের করা মামলার ১৯ আসামীসহ পেট্রোবাংলার ২১ কর্মকর্তার বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা চেয়ে ইমিগ্রেশন পুলিশকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন।

একই সঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এসএম নুরুল আওরঙ্গজেবকে তলব করেছে সংস্থাটি।

গত সোমবার দুদক উপ-পরিচালক মো. শামসুল আলমের সই করা পৃথক চিঠিতে কয়লা চুরি ঘটনায় জড়িত এসব ব্যক্তিদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা চাওয়া হয়। সাবেক ব্যবস্থাপনা পরিচালক এসএম নুরুল আওরঙ্গজেবকে বুধবার ১ আগষ্ট দুদকে হাজির হতে বলা হয়েছে।

এদিকে, কয়লা চুরির ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের সম্মুখীন করার জন্য রাজনৈতিকসহ নানা পেশাজীবি সংগঠনের বিভিন্ন কর্মসূচি অব্যাহত রয়েছে। মঙ্গলবার বিকেল ৫টায় বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি (সিপিবি) ফুলবাড়ী শাখা ও তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি ফুলবাড়ী শহরে এক বিক্ষোভ মিছিল করে। বিক্ষোভ মিছিলের আগে নিমতলা মোড়ে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

অন্যদিকে, পার্বতীপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি গত সোমবার সকাল ১১টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত কয়লা চুরির প্রতিবাদে কয়লা খনির আবাসিক গেটের সামনে মানববন্ধন করেছে। সংগঠনের উপজেলা শাখা সভাপতি আলহাজ্ব মনসুর রহমানের সভাপতিত্বে সংগঠনের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি বক্তব্য রাখেন।8

আরও পড়ুন: কয়লা গায়েব: তদন্ত প্রতিবেদন জমা

আর্েমে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ