বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

এবার পরিবহন শ্রমিকদের মহাসড়ক অবরোধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পরিবহন শ্রমিক ও যানবাহনের নিরাপত্তায় চেয়ে এবার শ্রমিকরা রাজপথে নেমেছেন। বুধবার সকালে শ্রমিকরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় অবস্থান নিয়েছেন। পুলিশ তাদের সরিয়ে দেয়ার চেষ্টা করছে।

শ্রমিকদের দাবি, রাজধানীসহ বিভিন্ন জায়গায় তাদের গাড়ি যাতে না ভাঙচুর করা হয়, তারা যাতে নিরাপদে গাড়ি চালাতে পারেন সে জন্য রাজপথে নেমেছেন।

পরিবহন শ্রমিক ও যানবহনের নিরাপত্তার দাবিতে সকাল সাড়ে ৭টা থেকে তারা এ সড়ক অবরোধ করে রাখেন।

এর আগে সকালে নিরাপদ সড়কের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। কিছুক্ষণ বিক্ষোভের পর তাদের সরিয়ে দেয় পুলিশ।

প্রসঙ্গত, গত ২৯ জুলাই দুপুর সাড়ে ১২টার দিকে জাবালে নূর পরিবহনের একটি বেপরোয়া বাস বিমানবন্দর সড়কের জিল্লুর রহমান ফ্লাইওভারের গোড়ায় দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের চাপা দিলে ঘটনাস্থলেই দু’জন নিহত হন।

নিহতরা হলেন— শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণির আবদুল করিম এবং একাদশ শ্রেণির দিয়া খানম মিম। এ ঘটনায় দিয়ার বাবা জাহাঙ্গীর আলম রোববার রাতে ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। বেপরোয়া গাড়ি চালিয়ে হত্যার অভিযোগ আনা হয় ওই মামলায়।

ওই ঘটনার পর দোষীদের বিচার চেয়ে ও নিরাপদ সড়কের দাবিতে রাস্তায় নামে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা।

আরও পড়ুন: গাড়ি নেই রাস্তায় ঢাকাবাসীর ভোগান্তি চরমে

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ