বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

আল্লামা মাহমুদুল হাসানের কাছে হাজার ছাত্রের বায়াত গ্রহণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহমুদ আবদুল্লাহ: ঢাকার ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া যাত্রাবাড়ি মাদরাসার মুহতামিম ও গুলাশান সেন্ট্রাল মসজিদের খতিব আল্লামা মাহমুদুল হাসানের কাছে জামিয়া ইসলামিয়া মাদানিয়া যাত্রাবাড়ি মাদরাসায় অধ্যয়নরত দাওরায়ে হাদীসের প্রায় এক হাজার ছাত্র বায়াত হয়েছেন।

গতকাল ৩১ জুলাই মঙ্গলবার রাত ৯টায় বুখারি শরিফের দরস শেষে তিনি ছাত্রদের বায়াত করেন।

আল্লামা মাহমুদুল হাসান কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া ও মুজাদ্দেদিয়া এই ৪ তরিকায় বায়াত গ্রহণ করেন।

তিনি ছাত্রদের থেকে আল্লাহ্ এক; তাঁর কোন শরিক নাই, মুহাম্মদ (সাঃ) আল্লাহর প্রেরিত রাসূল, ফেরেস্তায় ও আখেরাতে উপর পূর্ণ বিশ্বাস স্থাপনসহ শিরিক, গীবত, চুরি, হত্যা, ডাকাতি, মিথ্যাকথা ও ব্যভিচারসহ সকল প্রকার কবীরা-ছগীরা গুনাহ থেকে বিরত থাকার এবং নামায, রোজা পলনসহ হজ্ব, যাকাত ও জিহাদ ফরজ হলে এগুলো পালনের অঙ্গীকার নেন।

এসময় বায়াত মজলিসে উপস্থিত ছিলেন জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া যাত্রাবাড়ি মাদরাসার শিক্ষা সচিব আল্লামা আহমদ ঈসা, যাত্রাবাড়ি মাদরাসার দাওরায়ে হাদীসের প্রায় ১৬শ ছাত্র ও মাদরাসার অন্যান্য ক্লাসের ছাত্রবৃন্দ।

গত দু'দিন আগে বায়াত হতে আগ্রহী দাওরায়ে হাদিসের প্রায় এক হাজার ছাত্র নিজ নিজ স্বাক্ষরসহ একটি আবেদনপত্র জামিয়া ইসলামিয়া মাদানিয়া যাত্রাবাড়ি মাদরাসার শিক্ষা সচিব আল্লামা আহমদ ঈসা সাহেবের মাধ্যমে আল্লামা মাহমুদুল হাসানের কাছে পেশ করেন। অতঃপর তিনি আবেদনপত্র মঞ্জুর করে ছাত্রদের বায়াত গ্রহণ করেন।

তাবলিগ বিষয়ে নতুন সিদ্ধান্তে মাযাহিরে উলুম সাহরানপুর

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ