রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা শুরু ডিসি সরওয়ার আলমের প্রত্যাহার আদেশ বাতিলের দাবিতে সিলেটে মানববন্ধন, হরতালের হুঁশিয়ারি মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাভারে বজ্রপাতে ৩ জনের মৃত্যু ‘জিয়াউলের নেতৃত্বে ভারত-বাংলাদেশজুড়ে ‘কিলিং নেটওয়ার্ক’ সক্রিয় ছিল’  সংসদে প্রধানমন্ত্রীকে নিয়ে হান্নান মাসউদের বক্তব্য ঘিরে উত্তেজনা ‘রামমূর্তি স্থাপনের অজুহাতে স্বাধীনতা-সার্বভৌমত্ব নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে’ মামুনুল হক ইস্যুতে এবার নিজের বক্তব্যও এক্সপাঞ্জ করলেন স্পিকার রাজধানীতে সারা দিনের ভ্যাপসা গরম শেষে স্বস্তির বৃষ্টি গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু ২, হাসপাতালে ২২০

আমেরিকায় আগ্নেয়াস্ত্র তৈরিতে নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  মার্কিন প্রশাসন থ্রিডি প্রিন্টারে আগ্নেয়াস্ত্র নির্মাণের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের সিয়াটলের আদালতে একজন কেন্দ্রীয় বিচারকের দেওয়া নিষেধাজ্ঞার নির্দেশনার কারণে দেশটিতে থ্রিডি প্রিন্টারের মাধ্যমে আগ্নেয়াস্ত্র নির্মাণ বন্ধ করা হয়েছে।

এর আগে আগ্নেয়াস্ত্রপ্রেমীদের সংগঠন ডিফেন্স ডিস্ট্রিবিউটেড ১ আগস্ট থেকে থ্রিডি প্রিন্টের উপযোগী আগ্নেয়াস্ত্রের নকশা ইন্টারনেটে অবমুক্ত করার সিদ্ধান্ত নেয়।

যদিও আগে থেকেই অনলাইনে কয়েকটি উৎস থেকে থ্রিডি আগ্নেয়াস্ত্র বানানোর উপায় পাওয়া যায়।

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, নিউ জার্সি, মাসাসুসেটস, কনেকটিকাট, পেনিসেলভেনিয়া, ওরেগন, মেরিল্যান্ড, কলাম্বিয়া রাজ্য ও ২০টি রাজ্যের অ্যাটর্নি জেনারেলরা অনলাইনে থ্রিডি আগ্নেয়াস্ত্র তৈরির উপায় প্রকাশের বিরুদ্ধে পদক্ষেপ নেন।

ওয়াশিংটনের অ্যাটর্নি জেনারেল বব ফারগুসন সিয়াটলে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেন। থ্রিডি প্রিন্টেড আগ্নেয়াস্ত্র সাধারণ আগ্নেয়াস্ত্রের মতোই গুলি করতে সক্ষম। এটি নিরাপত্তার জন্য বড়ধরনের হুমকি। তবে খুব সহজেই এটি তৈরি করা যায়।

এছাড়া এভাবে অস্ত্র তৈরি করে ব্যবহার করলে ব্যবহারকারীর আগ্নেয়াস্ত্র ব্যবহারের অনুমতি রয়েছে কি না, তা যাচাই করার সুযোগ নেই।

সূত্র: আনাদোলু এজেন্সি

সড়কে মৃত্যুর ‍মিছিল থামবে কীভাবে?


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ