বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

আফগানিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফগানিস্তানে রাস্তার পাশে পুঁতে রাখা বোমার বিস্ফোরণে কমপক্ষে ৮ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো প্রায় ৪০ জন। মঙ্গলবার ভোরে দেশটির ফারাহ প্রদেশের বালা বালুক জেলায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের সবাই একটি বাসের আরোহী ছিলেন। পুঁতে রাখা বোমার পাশ দিয়ে যাওয়ার সময় ঘটা বিস্ফোরণে বাসটি ভস্মীভূত হয়। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।

খবরে বলা হয়, বোমাটি ফারাহ প্রদেশের একটি রাস্তার পাশে পুঁতে রাখা হয়েছিল। কাবুলগামী একটি যাত্রীবাহী বাস ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় সেটি বিস্ফোরিত হলে এই হতাহতের ঘটনা ঘটে। ফারাহ প্রদেশের বালা বালুক জেলায় স্থানীয় সময় রাত ৪:৩০ এর দিকে এই বিস্ফোরণ ঘটে।

নিরীহ বাসযাত্রীদের ওপর হামলার নিন্দা জানিয়েছেন প্রেসিডেন্ট আশরাফ ঘানি। তিনি নিহতদের প্রতি শোক প্রকাশ করেন। এক বার্তায় প্রেসিডেন্ট বলেন, বেসামরিক নাগরিকদের ওপর হামলা, বিশেষ করে শিশু ও নারীদের ওপর আক্রমণ ওলেমা কাউন্সিলের ফতোয়ার পরিপন্থি। ওলেমা কাউন্সিল হলো, আফগানিস্তানের শীর্ষ ধর্মীয় নেতার একটি পরিষদ।

আফগানিস্তানে ছয় মাসে দেড় হাজারের অধিক বেসামরিক নিহত

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ