বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

আন্দোলনের মধ্যেই আরেক বাস উঠে গেল রিকশার উপর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সড়কে বেপরোয়া বাস নিয়ন্ত্রণ করতে রাজধানীজুড়ে আন্দোলন চলছে শিক্ষার্থীদের। আর এর মধ্যেই একটি তুলে দিলো রিকশার উপর।

গত রোববার রাজধানীর কুর্মিটোলায় বাস চাপায় দুই কলেজছাত্রের মৃত্যুর প্রতিবাদে রাজধানীজুড়ে চলছে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের উত্তাল আন্দোলন। এখনো শোক কাটেনি তার। এর মধ্যেই বেপরোয়া বাসের শিকার হলো একটি রিকশা।

জানা যায়, মঙ্গলবার (৩১ জুলাই) দুপুর রাজধানীর মতিঝিলে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিয়ন্ত্রণ হারানো বাসটি রাজধানীর মতিঝিলে মধুমিতা হলের পিলারে গিয়ে আঘাত করে। এতে সেখানে থাকা একটি রিকশা চূর্ণবিচূর্ণ হয়ে যায়।

মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, সরকারি একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মধুমিতা হলের পিলারে আঘাত করেছে। বাসটির ধাক্কায় একটি রিকশা ভেঙে চূর্ণবিচূর্ণ হয়েছে, রিকশাচালকও আহত হয়েছেন।

এর আগে গত রোববার (২৯ জুলাই) জাবালে পরিবহনের একটি বাসের চাপায় মৃত্যু হয় শহীদ রমিজ উদ্দিন কলেজের দুই শিক্ষার্থীর। আহত হয় ১২ শিক্ষার্থী। সেটি নিয়ে এখনো চলছে আন্দোলন।

নিয়ন্ত্রণ হারানো বাসের আঘাতে চূর্ণবিচূর্ণ রিকশা | ফেসবুক থেকে সংগৃহীত ছবি

নৌমন্ত্রীর পদত্যাগ দাবিতে ফার্মগেটে সড়ক অবরোধ

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ