মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

যাত্রাবাড়ীতে তরুণ লেখকদের সাহিত্য আসর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবির মাহমুদ: ঢাকা যাত্রাবাড়ীতে সুস্থ ও মানসম্মত সাহিত্যচর্চার লক্ষে তরুণদ লেখকদের উদ্যোগে গতকাল ২৯ জুলাই বিকেল ৬টায় সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে।

ঢাকার ঐতিহ্যবাহী যাত্রাবাড়ী বড় মাদরাসা সংলগ্ন কুতুবখালী শিক্ষা মিলনায়তনে এ আসর অনুষ্ঠিত হয়।

কবি ও গল্পকার রেদওয়ান সামী'র সঞ্চালনায় 'ঘুড়ির সাথে উড়ি' বইয়ের লেখক ও ছড়াকার উমায়ের সাআদাত'র কুরআন তেলাওয়াতের মাধ্যমে আসর শুরু হয়।

‘চাই নতুন পৃথিবী’ ও 'ফুলের দেশে পাখির মেলা' কাব্যদ্বয়ের লেখক ও কবি আনিস আরমান'র সভাপতিত্বে সাহিত্য আসরে বক্তব্য রাখেন, আঞ্চলিক ইতিহাস-সংস্কৃতি বিষয়ক সাময়িকী 'হালুয়াঘাট দর্পণ' পত্রিকার সম্পাদক ও সাংবাদিক মাহমুদ আবদুল্লাহ, 'তরুণ মনের আলপনা' ও 'জীবন গড়ার ছন্দমালা' কাব্যদ্বয়ের লেখক ও ছড়াকার নূরুল ইসলাম হেলাল, আবৃত্তিকার ওবায়দুল্লাহ মাহমুদ, দেওয়ান মোহসীন আহমদ প্রমুখ।

এসময় আরও উপস্থিত ছিলেন, মুহা.মাহমুদ হাসান, মুহা. মশিউর রহমান, মুহা. তানজিল আহমাদ, আলামিন মারুফ, ইকবাল ফারাবী, মাসউদ আহমদ, সাখাওয়াত হুসাইন।

বক্তরা কওমি তরুণদের উদ্যোগে সুস্থ ও মানসম্মত সাহিত্যচর্চার জন্য এমন আসরকে স্বাগত জানান। সাহিত্য আসরটি তরুণ লেখকদের প্রতিভা বিকাশে অনন্য ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে এখন থেকে প্রতি সপ্তাহ শুক্রবার বিকেল ৩টা থেকে ঢাকার যাত্রাবাড়ীস্থ ভাঙ্গাপ্রেস, কাজলা 'বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষাবোর্ড' (বেফাক) সংলগ্ন কওমি শিক্ষক সমিতি মিলনায়তনে সাহিত্য আসর অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত গৃহিত হয়।

আল্লামা ইকবালকে নিয়ে অজানা ১০ তথ্য

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ