শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ১৯ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
নাটোরে অগ্নিকাণ্ডে মাদরাসা পুড়ে ছাই, অক্ষত কুরআনের ২৫টি কপি খুলনায় স্কুলছাত্রী গুলিবিদ্ধ দেলাওয়ার হোসাইন সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণ করেন এএসপি ফজলু: ডিবি আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শ্রদ্ধা জানাল সৌদি সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৪  জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকীতে সুনামগঞ্জে খেলাফত মজলিসের আলোচনা সভা ধর্মান্তরের ঝুঁকি মোকাবিলায় মক্তবব্যবস্থা জোরদারের আহ্বান জমিয়তে উলামায়ে হিন্দের বগুড়ায় জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৮ জুমার খুতবায় পাকিস্তানি স্কলার আলেমের হার্ট অ্যাটাক যোগ্য নেতৃত্ব ছাড়া সমাজ পরিবর্তন সম্ভব নয়: গাজী আতাউর রহমান

হজ ভিসা পাওয়ার শেষ সময় ৭ আগস্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি দূতাবাস ৭ আগস্টের পর আর কোনো ভিসা দেবে না বলে ঘোষণা দিয়ে রেখেছে। ফলে এর আগেই প্রয়োজনীয় ভিসা সংগ্রহ করতে হবে এজেন্সিগুলোকে। এ নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

চলতি বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৬ হাজার ৭৯৮ জনের হজব্রত পালনের উদ্দেশে সৌদি আরব যাবেন। কিন্তু এদের মধ্যে এখনো ভিসা পায়নি ৩৫ হাজার ৫৫০ জন। এজন্য টিকিট সংগ্রহ করতে পারছেন না তারা।

ইতোমধ্যে সৌদি এয়ারলাইন্স ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মোট ১৫৪টি ফ্লাইটে ৫৫ হাজার ৭২৪ জন যাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। তবে সৌদি দূতাবাস থেকে ভিসা পাওয়া গেছে ৯১ হাজার ২১৮টি।

হজ অফিস সূত্রে জানা যায়, ভিসার জন্য ডিও ইস্যু করা হয়েছে ৯৪ হাজার ৬৪ জনের। এর মধ্যে বেসরকারি ৮৭ হাজার ৫৭৮ জন ও সরকারি ৬ হাজার ৪৮৬ জনের।

যে ৯১ হাজার ২১৮টি ভিসা পাওয়া গেছে এগুলোর মধ্যে সরকারি ভিসা ৬ হাজার ৪৮৬টি এবং বেসরকারি ভিসা ৮৪ হাজার ৭৩২টি।

ঢাকা হজ অফিসের পরিচালক মো. সাইফুল ইসলাম বলেন, আমরা সব এজেন্সিকে বলেছি তারা যেনো দ্রুত ভিসা সংগ্রহ করেন। বারবার এজেন্সিগুলোকে তাগিদ দেওয়া হয়েছে। কারণ আগামী ৭ আগস্টের পর আর কোনো ভিসা দেবে না সৌদি দূতাবাস।

তিনি বলেন, এখনও অনেকে সাড়া দেননি। শুক্রবার দূতাবাসের ছুটির দিন হওয়ায় আমরা কিছু ভিসার আবেদন পাঠাতে পারিনি, যেগুলো আজ চলে গেছে। এজেন্সির ভালো সাড়া পেলে আশা করি দূতাবাসের বেঁধে দেওয়া সময়ের আগেই ভিসার কাজ শেষ হবে।

হজ এজেন্সি অব বাংলাদেশের (হাব) মহাসচিব শাহাদাত হোসাইন তসলিম বলেন, আমাদের অনেক এজেন্সি এখনও রিপ্লেসমেন্টের পর কাগজ হাতে পায়নি। অনেক এজেন্সি এখনও সৌদি আরবে আছে, সেখানে তারা হজের আনুষঙ্গিক কাজ শেষ করছে। তারা আজকাল এলেই ডিও ইস্যু করবে।

হজযাত্রায় খরচ বেড়েছে; ভোগান্তি কমেনি

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ