শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ১৯ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
নাটোরে অগ্নিকাণ্ডে মাদরাসা পুড়ে ছাই, অক্ষত কুরআনের ২৫টি কপি খুলনায় স্কুলছাত্রী গুলিবিদ্ধ দেলাওয়ার হোসাইন সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণ করেন এএসপি ফজলু: ডিবি আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শ্রদ্ধা জানাল সৌদি সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৪  জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকীতে সুনামগঞ্জে খেলাফত মজলিসের আলোচনা সভা ধর্মান্তরের ঝুঁকি মোকাবিলায় মক্তবব্যবস্থা জোরদারের আহ্বান জমিয়তে উলামায়ে হিন্দের বগুড়ায় জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৮ জুমার খুতবায় পাকিস্তানি স্কলার আলেমের হার্ট অ্যাটাক যোগ্য নেতৃত্ব ছাড়া সমাজ পরিবর্তন সম্ভব নয়: গাজী আতাউর রহমান

বাড্ডার ইউলুপের উদ্বোধন বিকালে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বহুল প্রতীক্ষিত হাতিরঝিলের সমন্বিত উন্নয়ন প্রকল্পের মেরুল বাড্ডার ইউলুপ খুলছে আজ। শনিবার বিকাল পাঁচটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর মেরুল বাড্ডায় নির্মিত ইউলুপটি আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। পরে এটি যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

হাতিরঝিল উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক (রাজউক) জামাল আক্তার ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ইউলুপ খুলে দেওয়ার মধ্য দিয়ে রাজধানীর রামপুরা, বনশ্রী, আফতাবনগর, শাহাজাদপুর ও বাড্ডা এলাকার যানজট অনেকাংশই কমে আসবে। ফলে হাতিরঝিল থেকে সহজেই রামপুরা-বনশ্রী হয়ে মালিবাগের দিকে যাওয়া যাবে। অন্যদিকে এসব এলাকা থেকে বের হয়ে হাতিরঝিল হয়ে কারওয়ানবাজার এলাকায় যাওয়া যাবে।

হাতিরঝিল সমন্বিত উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে রামপুরা ও বাড্ডা প্রান্তে দুটি ইউলুপ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। ২০১৬ সালের ২৫ জুন রামপুরা অংশের ইউলুপটি চালুর পর যানবাহনগুলো বনশ্রী থেকে কোনো প্রকার সিগন্যাল ছাড়াই হাতিরঝিলে যেতে পারছে। ওই এলাকার যানজটও কেটে গেছে। আজ চালু হচ্ছে বাড্ডা অংশের ইউলুপটি।

রামপুরা-বনশ্রী এলাকার যানজটের কথা চিন্তা করে ২০১৬ সালের শুরুতে ইউলুপ প্রকল্পের কাজ শুরু করে সেনাবাহিনী। নির্মাণকাজের দায়িত্বে আছে স্পেক্ট্রা ইঞ্জিনিয়ার্স লিমিটেড। ৪৫০ মিটার দৈর্ঘ্য ও ১০ মিটার প্রস্থের বাড্ডা ইউলুপ নির্মাণে ব্যয় হয়েছে ৪০ কোটি টাকা।

আরও পড়ুন: নিজামুদ্দিন-রায়বেন্ড নয়, বাংলাদেশের আলেমদের মতেই এদেশের তাবলিগ চলবে’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ