রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সাভারে বজ্রপাতে ৩ জনের মৃত্যু ‘জিয়াউলের নেতৃত্বে ভারত-বাংলাদেশজুড়ে ‘কিলিং নেটওয়ার্ক’ সক্রিয় ছিল’  সংসদে প্রধানমন্ত্রীকে নিয়ে হান্নান মাসউদের বক্তব্য ঘিরে উত্তেজনা ‘রামমূর্তি স্থাপনের অজুহাতে স্বাধীনতা-সার্বভৌমত্ব নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে’ মামুনুল হক ইস্যুতে এবার নিজের বক্তব্যও এক্সপাঞ্জ করলেন স্পিকার রাজধানীতে সারা দিনের ভ্যাপসা গরম শেষে স্বস্তির বৃষ্টি গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু ২, হাসপাতালে ২২০ ‘আন্তঃসীমান্ত নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকার সচেষ্ট’  নির্বাচন ভবনের আশপাশের অবৈধ কম্পিউটারের দোকান উচ্ছেদে ইসির চিঠি ‘জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের ৭ মামলায় ৫৯ জনের সাজা’ 

'ভারতে মুসলিম জনসংখ্যা বৃদ্ধিই গণপিটুনির জন্য দায়ী'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের বিজেপি সরকার গঠনের পর থেকেই গোরক্ষকদের হাতে প্রায়ই মুসলিম নির্যাতনের ঘটনা ঘটছে। গরুর মাংস বহন ও খাওয়ার অভিযোগে একাধিক মুসলিম পিটিয়ে হত্যাও করা হয়েছে।

কিন্তু এবার মুসলমানদের সন্তান নেয়া বন্ধ করতে বলছেন বিজেপির এক সংসদ সদস্য। আর সন্তান নেয়া বন্ধ না করলে গণপিটুনিও বন্ধ হবে না বলে ঘোষণা দিয়েছেন তিনি।

উত্তরপ্রদেশের বিজেপি সাংসদ হরি ওম পাণ্ডেও বলেন, গণপিটুনি নিয়ন্ত্রণ করার জন্য আগে মুসলিম জনসংখ্যা নিয়ন্ত্রণ করা জরুরি।

তবে এর মাত্র দুই দিন আগে উত্তরপ্রেশের বিজেপি নেতা সুরেন্দ্র সিং বলেছিলেন, হিন্দুত্ব বাঁচাতে অন্তত ৫টি করে সন্তান জন্ম দেয়া উচিত হিন্দুদের।

হরি ওম পাণ্ডের দাবি করেন, ভারতে মুসলমানদের গণপিটুনির জন্য মুসলিম জনসংখ্যা বৃদ্ধিই দায়ী। মুসলিম জনসংখ্যা বাড়ছে বলেই অপরাধ, সন্ত্রাস, গণপিটুনির মতো ঘটনা বাড়ছে।

ভারতের একটি গণমাধ্যমে দেয়া সাম্প্রিতক এক সাক্ষাৎকারে পাণ্ডে বলেন, ভারত স্বাধীন হওয়ার পর থেকে এখানে জনসংখ্যা বাড়ার পেছনে মূল কারণ মুসলিমরা। মুসলিমরা জন্মনিয়ন্ত্রণ বা কোনও পরিকল্পনায় বিশ্বাসী নয়।

আরও পড়ুন: উত্তরাধিকার সম্পত্তি নিয়ে চরমোনাই পীর ও বাবা হুজুরের ভুল নিরসন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ