রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সাভারে বজ্রপাতে ৩ জনের মৃত্যু ‘জিয়াউলের নেতৃত্বে ভারত-বাংলাদেশজুড়ে ‘কিলিং নেটওয়ার্ক’ সক্রিয় ছিল’  সংসদে প্রধানমন্ত্রীকে নিয়ে হান্নান মাসউদের বক্তব্য ঘিরে উত্তেজনা ‘রামমূর্তি স্থাপনের অজুহাতে স্বাধীনতা-সার্বভৌমত্ব নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে’ মামুনুল হক ইস্যুতে এবার নিজের বক্তব্যও এক্সপাঞ্জ করলেন স্পিকার রাজধানীতে সারা দিনের ভ্যাপসা গরম শেষে স্বস্তির বৃষ্টি গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু ২, হাসপাতালে ২২০ ‘আন্তঃসীমান্ত নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকার সচেষ্ট’  নির্বাচন ভবনের আশপাশের অবৈধ কম্পিউটারের দোকান উচ্ছেদে ইসির চিঠি ‘জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের ৭ মামলায় ৫৯ জনের সাজা’ 

নির্বাচন চুরি হয়ে গেছে: নওয়াজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: পাকিস্তানে ২৫ জুলাই অনুষ্ঠিত সাধারণ ১১তম নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের দল পিএমএল-এন এর ভরাডুবি হয়েছে।

নির্বাচনের আগ থেকেই দুর্নীতির অভিযোগে নওয়াজ শরীফ রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে কারান্তরীণ।

নির্বাচনে নওয়াজের প্রতিদ্বন্দ্বী ইমরান খান নেতৃত্বাধীন দল পিটিআই দ্বিগুণ ব্যবধানে জিতেছে। নির্বাচিত হওয়ার পর ইমরান খান নতুন পাকিস্তান গড়ার অঙ্গীকার করেছেন।

আর এই ফলের প্রতিক্রিয়ায় নওয়াজ বলেছেন, '২০১৮ সালের সাধারণ নির্বাচন চুরি হয়ে গেছে।'

বৃহস্পতিবার পিএমএল-এন এর প্রেসিডেন্ট শাহবাজ শরিফ, পাখতুনখাওয়া গভর্নর ইকবাল জাফর, নাতি জুনায়েদ সফদার, নাতনি মাহনুর ও মেহেরুন, নাতজামাই রাহেল মুনির, সাবেক মন্ত্রী মারিয়াম আওরঙ্গজেব, সিনেটর মুসাদিক মালিকসহ বেশ কয়েকজন নওয়াজের সঙ্গে সাক্ষাৎ করে।

সেসময় তিনি ওই মন্তব্য করেন। নওয়াজ আরও বলেন, 'জনগণের ম্যান্ডেট ছিনিয়ে নেয়া হয়েছে।

সূত্র: ডন

দুর্নীতিমুক্ত নতুন পাকিস্তান গড়ে তোলা হবে: ইমরান খান


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ