শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
নাটোরে অগ্নিকাণ্ডে মাদরাসা পুড়ে ছাই, অক্ষত কুরআনের ২৫টি কপি খুলনায় স্কুলছাত্রী গুলিবিদ্ধ দেলাওয়ার হোসাইন সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণ করেন এএসপি ফজলু: ডিবি আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শ্রদ্ধা জানাল সৌদি সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৪  জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকীতে সুনামগঞ্জে খেলাফত মজলিসের আলোচনা সভা ধর্মান্তরের ঝুঁকি মোকাবিলায় মক্তবব্যবস্থা জোরদারের আহ্বান জমিয়তে উলামায়ে হিন্দের বগুড়ায় জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৮ জুমার খুতবায় পাকিস্তানি স্কলার আলেমের হার্ট অ্যাটাক যোগ্য নেতৃত্ব ছাড়া সমাজ পরিবর্তন সম্ভব নয়: গাজী আতাউর রহমান

এমপি মোস্তফা রশিদী আর নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খুলনা-৪ আসনের সংসদ সদস্য এবং খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মোস্তফা রশিদী সুজা গত রাতে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া…..রাজিউন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। পরিবার ও দলীয় সূত্র জানায়, এমপি সুজা দীর্ঘদিন যাবত কিডনি রোখে ভুগছিলেন। তার দুটি কিডনি নষ্ট হয়ে যাওয়া গতবছর ১৩ নভেম্বর একই হাসপাতালে একটি কিডনি প্রতি স্থাপন করা হয়।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, দুই কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্খী রেখে গেছেন। তার পুত্র খালেদি রশিদী সুকর্নো পিতার মরদেহ ঢাকায় আনতে সকালে সিঙ্গাপুর রওয়ানা হয়েছেন।

সুজা ১৯৯১, ১৯৯৬ এবং ২০১৪ সালে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন। এদিকে মোস্তফা রশিদী সুজার মৃত্যুতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. মশিউর রহমান, শেখ হেলাল উদ্দিন এমপি, মুন্নুজান সুফিয়ান, মিজানুর রহমান মিজান, পঞ্চানন বিশ্বাস, নুরুল হক, ড. মোজাম্মেল হোসেন, শওকত আলী বাদশা এবং খুলনা সিটি মেয়র তালুকদার আবদুল খালেক গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

দুর্নীতিমুক্ত নতুন পাকিস্তান গড়ে তোলা হবে: ইমরান খান


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ