শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

মাহমুদুর রহমানের ওপর হামলার বিচার দাবি ছাত্রলীগের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুষ্টিয়ায় মানহানি মামলায় জামিন নিতে এসে আদালত চত্বরে আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের ওপর যে হামলা চালানো হয়েছে তার সুষ্ঠু বিচার চেয়েছে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি ইয়াসির আরাফাত ওরফে তুষার।

জেলা ছাত্রলীগের বিরুদ্ধে এ হামলার অভিযোগ উঠলেও তিনি বলেছেন, দোষী বের হয়ে এলে বোঝা যাবে আসলে এর সঙ্গে কারা জড়িত। তাঁর দাবি, এটি বিএনপি-জামায়াত করেছে।

মঙ্গলবার শহরের একটি রেস্টুরেন্টে দুপুর ১২টায় জেলা ছাত্রলীগ এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইয়াসির আরাফাত এসব কথা বলেন।

লিখিত বক্তব্যে তুষার বলেন, আমি মামলার বাদি। একটি নির্দিষ্ট সময় পর্যন্ত আদালত চত্বরে আমরা উপস্থিত ছিলাম। পরে বৈরী আবহাওয়ার কারণে বিকেল ৩টার দিকে ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে আদালত চত্বর ত্যাগ করি। তারপর জানতে পারি, আদালত চত্বর থেকে বের হওয়ার সময় মাহমুদুর রহমানের ভাড়া করা প্রাইভেট কারটি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।

এ ঘটনার সঙ্গে কোনোভাবেই ছাত্রলীগ জড়িত নয়। জামায়াত-বিএনপি নিজেদের রাজনৈতিক দ্বন্দ্বের জেরে ছাত্রলীগকে ফাঁসাতে এ কাণ্ড ঘটিয়েছে।

সংবাদ সম্মেলনে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ আহাম্মেদ উপস্থিত ছিলেন। সাদ আহাম্মেদ দাবি করেন, ঘটনার দিন বিকেলে আদালত চত্বরে বিএনপিপন্থি আইনজীবী ও স্থানীয় বিএনপি নেতাদের সঙ্গে গোপন বৈঠক শেষ করে বাইরে বের হন মাহমুদুর রহমান। এরপর বিএনপিপন্থি আইনজীবীরা তাকে আদালত চত্বর থেকে বের করে নিয়ে যান। ওই সময় দুর্বৃত্তরা মুখে গামছা বেঁধে তার ভাড়া করা গাড়িতে হামলা চালায় এবং মাহমুদুর রহমানের ওপর হামলা চালায়।

তিনি বলেন, ছাত্রলীগ বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। ছাত্রলীগ কখনও মুখে গামছা বেঁধে হামলা করে না। এটা বিএনপি-জামায়াতের রাজনৈতিক দ্বন্দ্বের জের। হামলায় তো বিএনপিপন্থি কোনো আইনজীবী আহত হননি। এটাই প্রমাণ করে যে বিএনপি-জামায়াত নিজেদের রাজনৈতিক দ্বন্দ্বের কারণে মুখে গামছা বেঁধে হামলা চালিয়ে ছাত্রলীগকে ফাঁসানোর চেষ্টা করেছে।

আরও পড়ুন: ‘মাহমুদুর রহমানের উপর হামলাকারীদের গ্রেফতার করুন’