শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
নাটোরে অগ্নিকাণ্ডে মাদরাসা পুড়ে ছাই, অক্ষত কুরআনের ২৫টি কপি খুলনায় স্কুলছাত্রী গুলিবিদ্ধ দেলাওয়ার হোসাইন সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণ করেন এএসপি ফজলু: ডিবি আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শ্রদ্ধা জানাল সৌদি সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৪  জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকীতে সুনামগঞ্জে খেলাফত মজলিসের আলোচনা সভা ধর্মান্তরের ঝুঁকি মোকাবিলায় মক্তবব্যবস্থা জোরদারের আহ্বান জমিয়তে উলামায়ে হিন্দের বগুড়ায় জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৮ জুমার খুতবায় পাকিস্তানি স্কলার আলেমের হার্ট অ্যাটাক যোগ্য নেতৃত্ব ছাড়া সমাজ পরিবর্তন সম্ভব নয়: গাজী আতাউর রহমান

‘সরকারি কর্মীদের জনকল্যাণে কাজ করতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  জনসেবায় অবদানের স্বীকৃতিস্বরূপ সরকারের বিভিন্ন কর্মকর্তা ও প্রতিষ্ঠান জনপ্রশাসক পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের দেশ নিম্ন আয়ের দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে। এই অর্জন সরকারের সব কর্মকর্তা-কর্মচারীর প্রচেষ্টার ফসল। সরকার দেশকে দারিদ্র্যমুক্ত করার লক্ষ্য নিয়ে কাজ করছে। সরকারের কর্মকর্তাদেরও জনগণের কল্যাণে কাজ করতে হবে।

জাতীয় পাবলিক সার্ভিস দিবস উদযাপন ও জনপ্রশাসন পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। সোমবার (২৩ জুলাই) সকাল ১০টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক।

প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘জনসেবায় লাল ফিতার দৌরাত্ম্য যেন না থাকে। জনগণ যাতে দুর্ভোগে না পড়েন। অহেতুক কোনও প্রকল্পও নেওয়ার দরকার নেই।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা এগিয়ে যেতে চাই। সমৃদ্ধ হতে চাই। নতুন নতুন উপায় উদ্ভাবন করে দেশকে এগিয়ে নিতে হবে। জনবেসায় প্রয়োগ করতে হবে। জনকল্যাণ নিশ্চিত করতে হবে। এজন্য সরকার ইনোভেশন প্রকল্পও নিয়েছে। সরকারি কর্মকর্তারা অবশ্যই মেধাবী। মেধাবী বলেই তারা চাকরি পেয়েছেন। তাদেরকে উদ্ভাবনী শক্তি নিয়ে নিজ নিজ ক্ষেত্রে অবদান রাখতে হবে।

শেখ হাসিনা বলেন, ‘আমরা রাজধানীবাসীর দুর্ভোগ কমাতে মেট্রোরেল করছি। আমাদের সক্ষমতাও বেড়েছে। মানুষষের যেন সার্বিক উন্নয়ন হয়, জাতির পিতা সেই কথাই বলেছিলেন। তার রাজনীতি ছিল মানুষের উন্নয়ন করা। সেই লক্ষে তিনি স্বাধীনতা অর্জন করেন।’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ