মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

হযরত আলী বিন আবি তালিব রা.-এর ২টি কবিতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নোমান সাদিক : ইতিহাসের মহান ব্যক্তি আলী বিন আবি তালিব রা:। রাসূল সা: এর চাচাতো ভাই, জামাতা, মহাবীর, প্রথম মুসলমি বালক, চতুর্থ খলিফা, শ্রেষ্ঠ বিদ্বান আরও নানা গুণে গুণান্বিত তিনি। কবি হিসেবেও বিখ্যাত। ৪০ হিজরীতে শাহাদাত বরণ করেন।

‘নাহজুল বালাগা’ নামে যে কবিতা চিঠি ও বকতৃতা সংকলন তার নামে প্রচলিত, তা নির্ভেজাল নয়। কট্টর শীয়ারা অনেক মিথ্যা বিষয় তাঁর নামে চালিযে দিয়েছে। এখনকার কবিতাগুলো সাহাবাদের কবিতা: ই ফা বা, ও ইবনে কাসীরের বিদায়াহ ওয়ান নিহায়া নামক গ্রন্থ থেকে নেয়া।

তেমার প্রতিফা

রেখে দাও আজ ফাতিমা আমার
উজ্জ্বল তরবারী
প্রাণের কসম ভয় কি জানি না
কাপুরুষ নই আমি

তবে জানি হীম বাতাসের গায়ে
বিদ্যুৎ এঁকে দিতে
যদি খুশি হন আহমদ আর
প্রভু অন্তর্যামী

মুক্তপথ

যখন অনেক ভারি হয়ে যাবে বুক
যখন হৃদয় আড়ষ্ট হয়ে যাবে
নিজ ভুখ-ে দস্যু দলের মতো
দুর্ভাগ্যকে দাঁড়ানো দেখতে পাবে

মনে হবে বুঝি আর কোন পথ নেই
বিদ্যা বুদ্ধি সব পেয়ে যাবে লোপ
পরিজন বলে কেউ পাশে থাকবে না
হতাশার মেঘ জমা হবে ছোপ ছোপ

জানবে তখনই আগত প্রাণের মতো
অনুভুত হবে আল্লাহ্র রহমত
দেখবে নেমেছে ফেরেশতাদের ঘোড়া
হদয়ে সাহস, সামনে মুক্তপথ।

আরও পড়ুন- থানবী রহ. কে হযরত হাজী সাহেবের দুই উপদেশ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ