শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

লিবীয়া উপকূল থেকে ১৬০ শরণার্থী উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : লিবিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় উপকূল থেকে কমপক্ষে ১৫৮ জন শরণার্থীকে উদ্ধার করা হয়েছে। তাদের কাছে বৈধ কোনো কাগজপত্রই ছিল না। সোমবার দেশটির নৌবাহিনীর তরফ থেকে এ তথ্য জানানো হয়।

দেশটির নৌবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, উত্তর-পশ্চিমাঞ্চলীয় খোমাস থেকে ২৬ মাইল দূরে সাগরের পানিতে ভেসে থাকা শরণার্থীদের উদ্ধার করা হয়। তাদের বহনকারী নৌকাটি ডুবে যায়।

২০১১ সালে লিবিয়ার কেন্দ্রীয় সরকারের পতন হয়। তারপর থেকেই দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় উপকূল অবৈধ অভিবাসীদের কাছে গুরুত্বপূর্ণ রুটে পরিণত হয়। এই রুট ব্যবহার করেই শরণার্থীরা ইতালি এবং ইউরোপের অন্যান্য দেশে পাড়ি জমাচ্ছে।

প্রতি বছর কয়েক হাজার শরণার্থী বিপজ্জনক সাগরপথ পাড়ি দিয়ে ইউরোপের বিভিন্ন দেশে পাড়ি জমাচ্ছে। এতে সাগরে ডুবে বহু মানুষ প্রাণও হারাচ্ছে। লিবিয়া দিয়ে ইতালি এবং ইউরোপের বিভিন্ন দেশে পাড়ি দেয়া শরণার্থীদের মধ্যে অধিকাংশই আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক।

আরও পড়ুন : ট্রাম্প-পুতিনের সভায় মুসলিম সাংবাদিকের কাণ্ড! (ভিডিও)


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ