শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

'মুসলিম উম্মাহ'র ঐক্য বিষয়ে সৌদি আরব তাদের মিশন জারি রাখবে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অাওয়ার ইসলাম: মুসলিম উম্মাহ'র ঐক্য বিষয়ে এর সংরক্ষণ এবং বিভক্তি ও মতপার্থক্য দূরীকরণে সৌদি আরব তাদের মিশন জারি রাখবে বলে ঘোষণা দিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন অাব্দুল আজিজ। তিনি বলেন, আফগানিস্তানে শান্তি ও নিরাপত্তা রক্ষা সৌদি আরবের অগ্রাধিকারগুলোর মধ্যে অন্তর্ভূক্ত।

সৌদিআরবের জেদ্দা ও মক্কা মুকাররমায় আয়োজিত আফগানিস্তানে শান্তি বিষয়ক ‘আন্তর্জাতিক উলামা সম্মেলন’-এর সফলতা তুলে ধরতে বাদশাহ সালমান এ কথা বলেছেন।

এছাড়াও তিনি পুন:রায় সমগ্র মুসলিম বিশ্বকে আফগানিস্তানের শান্তি ও নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার আহ্বান জানান।

ওআইসি সম্মেলন হোস্টিং এবং পবিত্র কাবার পার্শ্বেই এ সম্মেলন আয়োজনে সম্মতি জ্ঞাপনে খাদেমুল হারমাইনের কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন ওআইসির মহাসচিব ডক্টর ইউসুফ আল উসাইমিন।

উল্লেখ্য, গত ১০ ও ১১ জুলাই সৌদি আরবের মক্কায় সৌদি সরকার ও ওআইসির যৌথ উদ্যোগে  ‘আন্তর্জাতিক ওলামা সম্মেলন ও আফগানিস্তান শান্তি আলোচনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এ সেমিনারে ওআইসি মহাসচিব ড. ইউসুফ আল-উসাইমিন, সৌদি আরবের ধর্মমন্ত্রী ড. আব্দুল্লাহতিফ নিস আব্দুল আজিজ আশ-শাইখসহ ওআইসি অন্তর্ভুক্ত ৫৭টি দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেমার ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আলেমদের আহ্বানে সাড়া দিন; তালেবান ও আফগান সরকারকে ওআইসি

আরএম-


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ