সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

কাতার জমিয়তের খাস কমিটির বৈঠক; সংগঠনকে গতিশীল করতে নানা উদ্যোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জমিয়তে উলামায়ে ইসলাম কাতার এর সার্বিক কার্যক্রমের উন্নতি এবং অগ্রগতির ধারাবাহিকতার অংশ হিসেবে ১৪ জুলাই শনিবার বাদ এশা কাতার কেন্দ্রীয় কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।

সবজি মার্কেট জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ খালিদ সাইফুল্লাহ’র বাস ভবনে অনুষ্টিত বৈঠকে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কাতার জমিয়তের সভাপতি হাফেজ মাওলানা জসিম উদ্দীন।

কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা আবদুশ শহীদের পরিচালনায় এবং হাফেজ মাওলানা মাহমুদ মাজহারীর তেলাওয়াতে কালামুল্লাহের মাধ্যমে বৈঠক শুরু হলে এতে সুনিদৃষ্ট কিছু এজেন্ডার উপর উপস্থিত সবাই যার যার অভিমত ব্যক্ত করলে সম্মিলিত পরামর্শের ভিত্তিতে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

বৈঠকের এজেন্ডাসমুহ

১. কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা পরিষদকে শক্তিশালী করা।
২. কার্যক্রমকে আরও গতিশীল করার উপায় উদ্ভাবন।
৩. স্থানে স্থানে শাখা কমিটি গঠন সংক্রান্ত তৎপরতা।
৪. কেন্দ্রসহ প্রতিটি শাখা কমিটির মাসিক চাঁদা নির্ধারণ।

সিন্ধান্তাবলী: ১. কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা পরিষদে যাদের জমিয়তের নামে কাজ করতে ব্যক্তিগত উজর আপত্তি থাকবে তাদের পরিবর্তে বিশেষ পর্যবেক্ষনের মাধ্যমে এমন কিছু লোক যোগ করা যাদের জমিয়তের প্রতি আগ্রহ উৎসাহ, উদ্দীপনা আছে এবং সরাসরি ভিন্ন কোনো সংস্থা বা সংগঠনের সাথে জোরাল কোন সম্পৃক্ততা নেই।

এর জন্য আগামী এক সপ্তাহ সময় সীমা বেধে দিয়ে কেন্দ্রীয় সভাপতি হাফেজ মাওলানা জসিম উদ্দীন, সাধারণ সম্পাদক মাওলানা আবদুশ শহিদ এবং হাফেজ খালিদ সাইফুল্লাহকে দায়িত্ব দেয়া হয়।

২. (ক) দলীয় কার্যক্রমের কারগুজারী এবং অগ্রগতির লক্ষে সভাপতি, সাধারণ সম্পাদকসহ প্রেসিডিয়াম এবং সম্পাদকমণ্ডলীর প্রতি সদস্যদের যথা সম্ভব ঘন ঘন বৈঠক করা এবং প্রতি মাসের দ্বিতীয় শুক্রবার পূর্ন কমিটির বৈঠক হওয়া।

(খ) আগামীতে তিন বছর মেয়াদী একটি শক্তিশালী কেন্দ্রীয় কমিটি গঠনের সহায়ক ভূমিকা পালনের লক্ষ্যে আগত কুরবানীর ঈদের পুর্বেই খাস কমিটির প্রতিজন সদস্য কমপক্ষে ১০জন করে দলীয় কাজের জন্য উদ্যমী, যোগ্য, ত্যাগী কর্মী গঠন করা, চাই তা চলমান কমিটি থেকে হোক বা কমিটির বাইরে থেকে।

৩. আগা