মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

হজযাত্রীদের প্রতি আলেমদের শুভেচ্ছা ও কিছু পরামর্শ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: দয়াময় আল্লাহর ডাকে সাড়া দিয়ে লাব্বাইক বলতে বায়তুল্লাহর দিকে ছুটে যাচ্ছেন অসংখ্য মুসলমান।

আজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে সরকারি ব্যবস্থাপনার ৪১৮ জন হজ যাত্রী নিয়ে জেদ্দা রওনা হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম হজ ফ্লাইট।

এ ফ্লাইটের মাধ্যমেই শুরু হলো বাংলাদেশ থেকে এ বছরের হজ ফ্লাইট।বিমানবন্দরে বেসামরিক বিমানমন্ত্রী ও ধর্মমন্ত্রী আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে বিমানে দোয়া করে শুরু হয় এ হজযাত্রা।

সরকারি বেসরকারি মিলে এ বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১শ’ ৯৮ জনের হজে যাওয়ার কথা রয়েছে। তাদের প্রতি বাংলাদেশের বিজ্ঞ আলেমগণ শুভেচ্ছা জানায়।

বাংলাদেশের প্রখ্যাত মু’য়াল্লিমুল হুজ্জাজ, মালিবাগ বায়তুল আজিম শহিদি জামে মসজিদের খতিব, জামিয়া মদিনাতুল উলূম ভাটারা মাদরাসার মুহতামিম মাওলানা সাদেক আহমদ সিদ্দিকী হাজিদের শুভেচ্ছা জানিয়ে বলেন, তারা যেনো ঠিক মত আল্লাহর ঘরে জিয়ারত করতে পারে ও সব ধরনের বিপদ আপদ থেকে মুক্ত থাকতে পারে সে জন্য আমি আল্লাহর দরাবারে দোয়া করি।

আর এবারের হজযাত্রীদের বলবো তারা যেনো আল্লাহর শুকরিয়া আদায় করে, যে আল্লাহ তায়ালা তাদের বায়তুল্লাহ যিয়ারতে কবুল করেছেন।

যেহেতু আল্লাহ তায়ালা আপনাদের কবুল করে সে দেশে নিয়ে গিয়েছেন, বায়তুল্লাহ যিয়ারত করার তাওফিক দিয়েছেন তাই আল্লাহর কাছে বলবেন আল্লাহ যেনো আমাদের সবার গুনাহগুলো ক্ষমা করে দেন।

মুসলমানদের মধ্যে যারা হজে যেতে পারেনি তারা যেনো েহজে যেতে পারেন সে দোয়া করেবেন। আল্লাহ আপনাদের হজ কবুল মঞ্জুর করেন।

গাউসুল আজম জামে মসজিদ, উত্তরা, ঢাকার খতিব, বিশিষ্ট মুফাসসিরে কুরআন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী এ বছর হজে যাওয়া বায়তুল্লাহর মুসাফিরদের শুভেচ্ছা জানিয়ে বলেন, হাজিদের সবচেয়ে বড় সম্বল হলো তাকওয়া।

অাল্লাহ ভীতি যদি না থাকে তাহলে সে অনেক দামি বিল্ডিংয়ে আরাম আয়েশে থেকেও আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবে না। আবার অনেক গরিবি অবস্থায়ও তার হৃদয়ে যদি তাকওয়াল্লাহ বা আল্লাহভীতি থাকে তাহলে তার হজ্জে মাবরুর নসিব হতে পারে।

তাই হজযাত্রীদের উদ্দেশ্য নিয়্যত ঠিক ও শুদ্ধ রাখা চাই। যে তার মাঝে আল্লাহর ভীতি যত বেশি রাখবে সে ততবেশি আল্লাহর নৈকট্য অর্জন করতে পা