শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

মিয়ানমারকে ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : মিয়ানমারের ওপর বেজায় চটেছে যুক্তরাষ্ট্র। ফলে মিয়ানমারকে ভিসা দেওয়ার কথা আপাতত না বলে দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটি থেকে নিজ দেশের নাগরিকদের ফিরিয়ে নিতে অনীহা দেখানোয় মিয়ানমারের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

যুক্তরাষ্ট্র থেকে মিয়ানমারের অবৈধ অভিবাসী ফিরিয়ে নেওয়ার কথা বলা হলেও তা বাস্তবায়নে করেনি মিয়ানমার।

মঙ্গলবার (১০ জুলাই) মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এমন তথ্য প্রকাশ করেছে।

যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ বিবৃতিতে বলেছে, যুক্তরাষ্ট্র থেকে মিয়ানমারের অবৈধ অভিবাসী ফিরিয়ে নিতে বার বার বলা হয়েছে। কিন্তু মিয়ানমার যুক্তরাষ্ট্রের কথা শুনতে অনীহা প্রকাশ করেছে।

এজন্য মিয়ানমারের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। একই অপরাধে লাওসের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে ট্রাম্প প্রশাসন।

আরও পড়ুন : রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের এখনো প্রস্তুতি নেই: পিটার মাউরা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ