মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

বিশ্বের সেরা ১০ বার্তা সংস্থা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: সংবাদ ছাড়া মানুষ অচল।সংবাদ বাঁচিয়ে রাখে দেশ। দেশ-বিদেশে যে সংবাদপত্র হাতে নেওয়া হোক, কিংবা টেলিভিশনের ওপর চোখ রাখা হোক, সেখানে অনেক খবরের সংবাদ-সূত্র হিসেবে এক বা একাধিক বার্তা সংস্থার অবদান থাকেই।

ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার পাশাপাশি বর্তমানে অনলাইন নিউজপোর্টালেরও একটা বড় সংবাদসূত্র বার্তা সংস্থা। বিশ্বে বহু সরকারি-বেসরকারি বার্তা সংস্থা রয়েছে। এর মধ্যে কিছু কিছু বার্তা সংস্থা বিশ্বব্যাপী বিপুলভাবে সমাদৃত। চলুন জেনে নিই বিশ্বের সেরা দশটি বার্তা সংস্থা সম্পর্কে।

এপি

এপি বা অ্যাসোসিয়েটেড প্রেস একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থা। পৃথিবীর অন্যতম বৃহৎ মার্কিন সংবাদ সংস্থাটি ১৮৪৬ সালে গঠিত হয়।

এর প্রধান সদর দপ্তর নিউইয়র্কে অবস্থিত। নিউইয়র্কে প্রতিষ্ঠিত বার্তা সংস্থাটি মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েকটি সংবাদপত্র ও সম্প্রচার কেন্দ্রের মালিকানাধীন একটি সমবায় প্রতিষ্ঠান।

এপি বিশ্বব্যাপী প্রায় তিন হাজার কর্মকর্তা-কর্মচারী নিয়ে কাজ করে যাচ্ছে। এর ফটো লাইব্রেরিতে এক কোটির বেশি ছবি আছে। এপি বর্তমানে ২৪২টি ব্যুরোর মাধ্যমে ১২১টি দেশে সেবা দিচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে বিশ্বের অনেক গণমাধ্যম কর্তৃপক্ষ ফির বিনিময়ে এপির সংগৃহীত তথ্য ও ছবি ব্যবহার করে।

এএফপি

এএফপি বা এজেন্সি ফ্রান্স প্রেস বিশ্বের অন্যতম পুরনো সংবাদ সংস্থা। ফ্রান্সের প্যারিসভিত্তিক সংবাদ সংস্থাটির ব্যুরো অফিস রয়েছে ১৫০টি দেশে।

Image result for afp

এএফপি ফরাসি, ইংরেজি, আরবি, স্প্যানিশ, জার্মান ও পুর্তগিজ ভাষায় সংবাদ সরবরাহ করে। ১৮৩৫ সালে ‘আজঁস আভা’ নামে এই সংস্থাটির সূচনা হয়। ১৮৩৫ সালে প্যারিসের বিখ্যাত অনুবাদক ও বিজ্ঞাপন প্রতিনিধি চার্লস লুইস হাভাসের গঠিত এজেন্সি হাভাসের মাধ্যমে এএফপি প্রতিষ্ঠিত হয়।

রয়টার্স

রয়টার্স গ্রুপ পিএলসির একটি ব্রিটিশ বহুজাতিক বাণিজ্যিক গণমাধ্যম। এর সদর দপ্তর লন্ডনে। ১৮৫১ সালে ব্রিটেন রয়্যাল এক্সচেঞ্জের পল জুলিয়াস রয়টার্স প্রতিষ্ঠা করেন।

মার্কিন প্রেসিডেন্ট আব্রাহ