আওয়ার ইসলাম: জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের উদ্যোগে লন্ডনে প্রথমবার হযরত শায়খুল হিন্দ কনফারেন্স অনুষ্টিত হয়েছে।
২৬ জুন মঙ্গলবার পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টার মিলনায়তনে স্বাধীনতা আন্দোলনের অগ্রসেনা, জমিয়তে উলামার প্রতিষ্ঠাতা সভাপতি শায়খুল হিন্দ মাওলানা মাহমুদ হাসান রহ. এর স্বরণে অনুষ্ঠিত এ কনফারেন্সে বর্ষিয়ান আলেম, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ সভাপতি আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী প্রধান অতিথির বক্তব্য রাখেন।
কনফারেন্স এ লন্ডনে অবস্থানকারী প্রচুর সংখ্যক নেতৃস্থানীয় উলামা মাশায়েখ, সামাজিক, রাজনৈতিক ও সুধীজন স্বতঃষ্ফুর্ত আংশগহণ করেন।
জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সভাপতি ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা শুয়াইব আহমদের সভাপতিত্বে ও জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সেক্রেটারি জেনারেল মাওলানা সৈয়দ তামীম আহমদ ও সাংগঠনিক সম্পাদক মাওলানা সৈয়দ নাঈম আহমদের যৌথ পরিচালনায় আয়োজিত শায়খুল হিন্দ কনফারেন্সে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের প্রধান উপদেষ্টা ও ইউরোপ জমিয়তের সাবেক সভাপতি মাওলানা শায়খ আছগর হোসাইন, ইউকে জমিয়তের উপদেষ্টা ও লন্ডন ইসলামিক স্কুল এর প্রিন্সিপাল মাওলানা শায়খ তহুর উদ্দীন, ওয়াল্ড ইসলামিক ফোরামের চেয়ারম্যান মাওলানা ঈসা মনসুরী।
প্রধান বক্তার বক্তব্য প্রদান করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব সাবেক এমপি এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, কনফারেন্সে শায়খুল হিন্দ এর সংগ্রামী জীবন এর উপর মূল প্রবন্ধ পাঠ করেন জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সিনিয়র সহ সভাপতি মাওলানা মুফতি আব্দুল মুনতাকিম।
প্রধান অতিথির বক্তব্যে শায়খুল হাদীস আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী বলেন, আমি এ যাবত লন্ডন ও ইংল্যান্ডে ৩৬ বার এসেছি কিন্তু এবার প্রথম ইউকে জমিয়তের উদ্যোগে আমাদের স্বাধীনতা আন্দোলনের প্রাণ পুরুষ হযরত শায়খুল হিন্দ রহ. শিরোনামে কনফারেন্স অনুষ্ঠিত হতে দেখেছি। এর জন্য আমি ইউকে জমিয়তের দায়িত্বশীলগণকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি।
আল্লামা তাফাজ্জুল হক বলেন, শায়খুল হিন্দ রহ. আমাদের জাতীয় ও আন্তর্জাতিক ইতিহাসের এমন অতুলনীয় ও অবà