মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

যেভাবে ভর্তি হবেন জামিয়া পটিয়ায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ছানা উল্লাহ রিয়াদ, পটিয়া থেকে

দক্ষিণপূর্ব এশিয়া ও দেশের অন্যতম প্রধান দীনি বিদ্যাপীঠ আল-জামিয়া আল-ইসলামিয়া (জমিরিয়া কাসেমুল উলুম) পটিয়ার ১৪৩৯-১৪৪০হি. শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম আজ ২৩জুন শনিবার শুরু হয়েছে। চলবে আগামী ০২ জুলাই সোমবার পর্যন্ত। পটিয়ায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য ভর্তির প্রয়োজনীয় তথ্য উল্লেখ করা হল।

ভর্তি ফরম বিতরণ ও জমা: প্রতিদিন সকাল ৯টায় জামিয়ার শিক্ষা বিভাগ থেকে ভর্তি ফরম সংগ্রহ করা ও জমা দেওয়া যাবে।

ভর্তির সময় যা যা প্রয়োজন: ১৷ ভর্তি ফি ১,৫০০ (এক হাজার পাঁচশত) টাকা। ২৷ পাসপোর্ট ও স্টাম্প সাইজের ২ কপি রঙিন ছবি। ৩৷ জন্মনিবন্ধনের ফটোকপি।

ভর্তি পরীক্ষা সংক্রান্ত তথ্য: ১৷ নতুনদের থেকে যারা ইত্তেহাদের মারকাযি (কেন্দ্রীয়) পরীক্ষায় অংশগ্রহণ করেননি তাদের অবশ্যই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

২৷ ২-৩ বিষয়ে পরীক্ষা নেয়া হবে। (বি:দ্র: যারা ছুল্লাম (মানতিক) বা এ ধরনের কিতাবাদি পূর্বের মাদরাসায় অধ্যয়ন করেনি তাদের থেকে অন্য বিষয়ে পরীক্ষা নেয়া হবে।)

৩৷ ভর্তি পরীক্ষায় কমপক্ষে জইয়্যিদ হতে হবে নতুবা ভর্তির যোগ্য বিবেচিত হবে না।

৪৷ নতুন ছাত্রদের ভর্তি পরীক্ষা সকাল-বিকাল দু’বেলা হবে। সময় ও বিস্তারিত বিবরণ প্রতিদিন শিক্ষা বিভাগের নোটিশ বোর্ডে দেওয়া হবে।

যেসব বিভাগে ভর্তি কার্যক্রম চলবে: উচ্চতর বিভাগসমূহ

• ইফতা (ইসলামী আইন ও গবেষণা বিভাগ)
• উলূমুল হাদীস (উচ্চতর হাদীস গবেষণা বিভাগ)
• তাফসীর বিভাগ। • ক্বিরাত

• আদব (আরবি সাহিত্য বিভাগ)
• বাংলা সাহিত্য বিভাগ
বি.দ্র. উপরোক্ত বিভাগসমূহে ভর্তির জন্য দাওরায়ে হাদীস পাশ হতে হবে।

• কিতাব বিভাগ/সাধারণ বিভাগ। দোয়াজ দাহুম থেকে দাওরায়ে হাদীস (মাস্টার্স সমমান) পর্যন্ত

• নেসাবে মুখতাসার/শর্টকোর্স (জেনারেল শিক্ষায় শিক্ষিত দীনি বিষয়ে আগ্রহী ভাইদের জন্য ৬ বছর মেয়াদী শর্টকোর্স শিক্ষা সিলেবাস)

এছাড়াও রয়েছে- • মুতাফার্রিক্বাহ। • হিফজ বিভাগ। • নাজেরা বিভাগ। • নুরানি বিভাগ।

আর নয় ঘাড় ব্যথা; এলো হিজামা (কাপিং থেরাপি)

দিকনির্দেশনা : • পুরাতন ছাত্রদের ক্ষেত্রে যারা বার্ষিক পরীক্ষায় অকৃতকার্য ও মাকবুল (৩য় শ্রেণি) হয়েছে তাদেরকে পরবর্তী ক্লাসে তারাক্কী (উন্নিত) দেওয়া হবে না। পূর্বের শ্রেণীতে পাঠগ্রহণ করতে হবে।

• ইফতা (ইসলামি আইন) বিভাগের ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্যাবলী ইফতা বিভাগের নোটিশ বোর্ডে প্রদত্ত।

• কক্সবাজার জেলা হতে ভর্তিচ্ছুক সকল ছাত্রকে ভর্তি হওয়ার সময় নাগরিক সনদ (চেয়ারম্যানের প্রত্যয়নপত্র) সাথে রাখতে হবে।

• নতুন-পুরাতন ছাত্রদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা নামাজের পরে মসজিদে জানিয়ে দেওয়া হবে।

মাসিক খোরাকি : ১৷ যারা লিল্লাহ বোর্ডিং (যাকাত ফান্ড) থেকে খোরাকি গ্রহণ করতে ইচ্ছুক তাদের ভর্তি পরীক্ষায় অবশ্যয় ৮০ নাম্বার পেতে হবে৷

২৷ যারা ৮০’র নিচে নম্বর পাবে তাদের এককালীন টাকা আদায় করতে হবে (যা রেজাল্ট হিসেবে বিবেচিত হবে)।

৩৷ যারা খাস খানা খাবে তাদের নিজ দায়িত্বে প্রতি মাসে ৩০০০-৩৫০০ টাকা পর্যন্ত আদায় করতে হবে।

বি.দ্র. ভর্তিচ্ছুক ছাত্রদের জামিয়ার আল-আজিজ সাহিত্য ফোরামের দায়িত্বশীলরা সহযোগিতা করে যাচ্ছেন। প্রয়োজনে: ছানা উল্লাহ রিয়াদ : 01835296130

‘ইসলামে একসঙ্গে তিন তালাক নেই; সমাজ ভুল ধারণায় বসে আছে’

কওমি মাদরাসা নিয়ে একমুঠো ভাবনা

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ