শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১১ রমজান ১৪৪৭

শিরোনাম :
চলমান সহিংসতা থামাতে সংলাপের আহ্বান আফগানিস্তানের  ‘পাকিস্তানকে আরও জোরালো ও সুনির্দিষ্ট জবাব দেবে কাবুল’ আফগানরা অস্ত্র ফেলে পিছু হটছে : তাতার রমজানে সংঘাতে দুই মুসলিম দেশ, উদ্বিগ্ন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ‘তাকওয়াভিত্তিক সমাজ গঠন ছাড়া প্রকৃত সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়’ নাগরিকদের তেহরান ছাড়ার আহ্বান জানালো চীন বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে জামায়াত প্রার্থী আবিদুর রহমান  ‘সঠিক সময়ে স্থানীয় সরকার নির্বাচন দিতে কাজ করছে সরকার’  ‘দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে’ আফগানিস্তানের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাও জরুরি: মাওলানা ফজলুর রহমান

মধ্যপ্রাচ্য নিয়ে যুক্তরাষ্ট্রের ভয়াবহ পরিকল্পনা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মদ
আওয়ার ইসলাম

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি অভিযোগ করে বলেছেন,  যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের বর্তমান ভৌগোলিক কাঠামোয় পরিবর্তন আনার জন্য কয়েকটি পরিকল্পনা নিয়ে কাজ করছে।

ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত ১৩তম ভৌগোলিক সম্মেলনে মধ্যপ্রাচ্যের ব্যাপারে মার্কিন পরিকল্পনার নানা দিক তুলে ধরতে গিয়ে জেনারেল আমির হাতামি এ কথা বলেছেন।

আমির হাতামি বলেন, যুক্তরাষ্ট্র এ পরিকল্পনার মাধ্যমে মধ্যপ্রাচ্যে ভৌগোলিক সীমানায় গোলযোগ ও বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে ।

তিনি বলেন, সাইক্স পিকো' পাশ্চাত্যের এমন একটি চুক্তি বা পরিকল্পনা যার মাধ্যমে মধ্যপ্রাচ্যে দখলদারত্ব, সম্প্রসারণকামিতা ও উপনিবেশবাদ চাপিয়ে দেয়া হয়েছে।

মধ্যপ্রাচ্যের দেশগুলোকে খণ্ড-বিখণ্ড করার মার্কিন পরিকল্পনার কথা উল্লেখ করে ইরানের প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, মধ্যপ্রাচ্যের ওপর আধিপত্য প্রতিষ্ঠা ও শোষণের প্রক্রিয়া সহজ করার জন্য এ অঞ্চলের দেশগুলোকে ভেঙে টুকরো টুকরো করার পরিকল্পনা করেছে আমেরিকা।

উল্লেখ্য, ২০১৩ সালের শেষের দিকে মার্কিন দৈনিক নিউইয়র্ক টাইমস একটি প্রতিবেদনে জানিয়েছিল, পাঁচটি আরব দেশকে ভেঙে ১৪টি ছোট ছোট দেশ গঠন করা হবে।

আরও পড়ুন : মধ্যপ্রাচ্য সফরে ট্রাম্প জামাতা; আলোচনায় ফিলিস্তিন ইস্যু


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ