বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজায় ৭৩ হাজার ছাড়াল নিহতের সংখ্যা অত্যাধুনিক মার্কিন ড্রোন ভূপাতিত হারামাইনে এ সপ্তাহে খুতবা দেবেন শায়খ মাহের ও শায়খ হুসাইন বিকেএম পল্টন থানা শাখার সভাপতি বদর ও সম্পাদক মনির ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্যমন্ত্রীর পরামর্শ ও হাসপাতালগুলোকে জরুরি নির্দেশ ৭ দলের সঙ্গে বসছে হেফাজত, আজ চোখ থাকবে বাবুনগরে শাপলা হত্যাকাণ্ড: হাসিনাসহ ৪২ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা সাবেক আমির হাসপাতালে, দেখতে গেলেন বিকেএম মহাসচিব সরকারের শিক্ষার্থীবান্ধব উদ্যোগকে স্বাগত জানাল ইসলামী ছাত্র আন্দোলন ক্রিপ্টোকারেন্সি নিয়ে মুফতি তাকি উসমানীর ফতোয়া, ব্যাখ্যা চাইল পাকিস্তান সরকার

সিরাজগঞ্জে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিরাজগঞ্জে মাদক বিরোধী অভিযানে ডিবি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’  এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। তার নাম শাহিন সেখ (৪০)।

রবিবার রাত পৌনে ৩টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার রায়পুর রেল স্টেশনের কাছে এ ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি ও ৩০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।

শাহিন সেখ সিরাজগঞ্জ পৌর এলাকার মাহমুদপুর মহল্লার আনোয়ার হোসেনের ছেলে।

গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ পৌর এলাকার রায়পুর রেল স্টেশনের কাছে মাদক বেচাকেনা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় ডিবি পুলিশ। এসময় মাদক বিক্রেতারা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। উভয় পক্ষের মধ্যে গুলিবিনিময় চলাকালে মাদক বিক্রেতা শাহিন সেখ গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ