শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১১ রমজান ১৪৪৭

শিরোনাম :
চলমান সহিংসতা থামাতে সংলাপের আহ্বান আফগানিস্তানের  ‘পাকিস্তানকে আরও জোরালো ও সুনির্দিষ্ট জবাব দেবে কাবুল’ আফগানরা অস্ত্র ফেলে পিছু হটছে : তাতার রমজানে সংঘাতে দুই মুসলিম দেশ, উদ্বিগ্ন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ‘তাকওয়াভিত্তিক সমাজ গঠন ছাড়া প্রকৃত সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়’ নাগরিকদের তেহরান ছাড়ার আহ্বান জানালো চীন বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে জামায়াত প্রার্থী আবিদুর রহমান  ‘সঠিক সময়ে স্থানীয় সরকার নির্বাচন দিতে কাজ করছে সরকার’  ‘দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে’ আফগানিস্তানের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাও জরুরি: মাওলানা ফজলুর রহমান

রাশিয়া যাচ্ছেন যুবরাজ সালমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : সৌদি আরবের প্রিন্স মোহাম্মদ বিন সালমান আগামী সপ্তাহে রাশিয়া সফরে যাচ্ছেন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পাসকভ গতকাল শুক্রবার এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সৌদি যুবরাজ আসবেন বলে আমরা প্রত্যাশা করছি।

আরব নিউজ ও রয়টার্সের খবরে বলা হয়, মোহাম্মদ বিন সালমান রাশিয়ায় অনুষ্ঠেয় বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। সৌদি আরব ১৪ জুন রাশিয়ার বিরুদ্ধে খেলবে। নিজ ফুটবল দলের সমর্থনে তিনি রাশিয়া যাচ্ছেন।

রিয়াদের রাজপ্রাসাদের বাইরে গোলাগুলির ঘটনায় মোহাম্মদ বিন সালমান গুলিবিদ্ধ হয়েছিলেন বলে খবর বের হয়েছিল। ওই ঘটনার পর প্রকাশ্য না আসায় গুজব অনেকে সত্য বলে দাবি করে বসেন। বিভিন্ন খবরে বলা হয়েছিল, সৌদি যুবরাজ আহত হয়ে বাংকারে আশ্রয় নিয়েছিলেন। তার শারীরিক অবস্থা নিয়েও শুরু হয় নানা জল্পনা-কল্পনা।

এর পর যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে নিয়ে প্রকাশিত খবর উড়িয়ে দিয়ে ছবি ও ভিডিও প্রকাশ করে সৌদি আরব। এতে তাঁকে বিভিন্ন বৈঠকে আলোচনা করতেও দেখা যায়। এরপরই সালমানের রাশিয়া সফরের খবর পাওয়া গেল।

আরও পড়ুন : সিরিয়ার পূর্বাঞ্চলে চার রাশিয়ান সেনা নিহত


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ