বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজায় ৭৩ হাজার ছাড়াল নিহতের সংখ্যা অত্যাধুনিক মার্কিন ড্রোন ভূপাতিত হারামাইনে এ সপ্তাহে খুতবা দেবেন শায়খ মাহের ও শায়খ হুসাইন বিকেএম পল্টন থানা শাখার সভাপতি বদর ও সম্পাদক মনির ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্যমন্ত্রীর পরামর্শ ও হাসপাতালগুলোকে জরুরি নির্দেশ ৭ দলের সঙ্গে বসছে হেফাজত, আজ চোখ থাকবে বাবুনগরে শাপলা হত্যাকাণ্ড: হাসিনাসহ ৪২ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা সাবেক আমির হাসপাতালে, দেখতে গেলেন বিকেএম মহাসচিব সরকারের শিক্ষার্থীবান্ধব উদ্যোগকে স্বাগত জানাল ইসলামী ছাত্র আন্দোলন ক্রিপ্টোকারেন্সি নিয়ে মুফতি তাকি উসমানীর ফতোয়া, ব্যাখ্যা চাইল পাকিস্তান সরকার

কুমিল্লায় বন্দুকযুদ্ধে ‘ডাকাত’ নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুমিল্লায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে গুলিবিব্ধ হয়ে মো. সুমন (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

শুক্রবার দিবাগত রাত সোয়া ১টার দিকে জেলার দেবিদ্বার-চান্দিনা সড়কের ছেচরাপুকুরিয়া রাস্তার মাথায় এ ঘটনা ঘটে। নিহত সুমন উপজেলার কুরুইন গ্রামের হাবিবুর রহমানের ছেলে। পুলিশের দাবি- তিনি আন্তঃজেলা ডাকাত দলের সদস্য।

দেবিদ্বার থানার ওসি মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি জানান, একদল ডাকাত দেবিদ্বার-চান্দিনা সড়কের ছেচরাপুকুরিয়া এলাকার রাস্তার মাথায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছে ডাকাতদের আটকের চেষ্টা করে।

এসময় সশস্ত্র ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও আত্মরক্ষায় ১৯ রাউন্ড শটগানের গুলি চালায়। উভয় পক্ষের গুলিবিনিময়ের সময় নিজেদের (ডাকাত) গুলিতেই সুমন গুরুতর আহত হয় বলে দাবি করেন ওসি।

পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

ওই অভিযানের সময় থানার এসআই আসাদ, এএসআই ইনতাজ ও কং মনির আহত হয়েছে বলেও জানিয়েছেন ওসি মো. মিজানুর রহমান।

ওসি আরও জানান, নিহত ডাকাত সুমনের বিরুদ্ধে দেবিদ্বার, চান্দিনা, দাউদকান্দিসহ বিভিন্ন থানায় ডাকাতিসহ আরও অন্যান্য অভিযোগে অন্তত ১৫টি মামলা রয়েছে।

আরো পড়ুন- রোহিঙ্গা নিধনের বিচারে আইসিসিতে বাংলাদেশের সম্মতি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ