শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১১ রমজান ১৪৪৭

শিরোনাম :
চলমান সহিংসতা থামাতে সংলাপের আহ্বান আফগানিস্তানের  ‘পাকিস্তানকে আরও জোরালো ও সুনির্দিষ্ট জবাব দেবে কাবুল’ আফগানরা অস্ত্র ফেলে পিছু হটছে : তাতার রমজানে সংঘাতে দুই মুসলিম দেশ, উদ্বিগ্ন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ‘তাকওয়াভিত্তিক সমাজ গঠন ছাড়া প্রকৃত সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়’ নাগরিকদের তেহরান ছাড়ার আহ্বান জানালো চীন বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে জামায়াত প্রার্থী আবিদুর রহমান  ‘সঠিক সময়ে স্থানীয় সরকার নির্বাচন দিতে কাজ করছে সরকার’  ‘দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে’ আফগানিস্তানের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাও জরুরি: মাওলানা ফজলুর রহমান

লন্ডনের ঐতিহ্যবাহী হোটেলে ভয়াবহ আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : লন্ডনের কিংস্টনব্রিজ এলাকায় একটি অভিজাত হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে কাজ করছেন ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিটের শতাধিক কর্মী। বিবিসি জানায়, বিকাল ৪টার দিকে মান্দারিন ওরিয়েন্টাল হোটেলে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

বিবিসি তাদের প্রতিবেদনে জানায়, পাঁচ তারকা বিশিষ্ট মান্দারিন অরিয়েন্টাল হোটেলে আগুন লাগার পর ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এই দৃশ্য।

পরে ফায়ার সার্ভিসে খবর দেয়া হলে ১২০ জন কর্মী ২০টি গাড়ি নিয়ে আগুন নেভানোর কাজে নিয়োজিত হয়। আগুন লাগার পর হোটেল সংলগ্ন এলাকার রাস্তা বন্ধ করে দেয়া হয়। তবে কী কারণে আগুন লেগেছে সে বিষয়ে কর্তৃপক্ষ কিছু জানায়নি।

সম্প্রতি ১১৫ বছরের ইতিহাসে সবচেয়ে বেশি অর্থ ব্যয়ে হোটলটি সংস্কার করা হয়েছে। হোটেলটি বর্তমানে বিশ্বের অন্যতম ঐতিহাসিক হোটেলগুলোর একটি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিভিন্ন দেশের নেতা ও তারকা ব্যক্তিত্বরা যুক্তরাজ্য সফরকালে বিলাসবহুল এ হোটেলটিতে উঠে থাকেন। তবে ঘটনার সময় সেখানে কী পরিমাণ অতিথি ছিলেন সে বিষয়ে কিছু জানা যায়নি।সূত্র: বিবিসি

আরও পড়ুন : পরীবাগে বিদ্যুৎ অফিসের আগুন নিয়ন্ত্রণে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ