শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মাদারীপুরে ডাম্পিং স্টেশনের জন্য জায়গা চূড়ান্ত, ব্যয় হবে ৬২ কোটি টাকা জুলাইয়ের অর্জন একক কোনো ব্যক্তি বা দলের নয়, সবার: প্রধানমন্ত্রী সন্ধ্যার মধ্যে ৯ অঞ্চলের ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা হারামাইনের খুতবায় তাকওয়া ও ঈমানি শক্তি বৃদ্ধির গুরুত্ব সারাদেশের হাসপাতাল সার্বক্ষণিক পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশ খামেনির জানাজায় অংশ না নিতে যুক্তরাষ্ট্রের চাপ জমিয়তের রূপনগর ও কাফরুল থানা কমিটি পুনর্গঠন জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান শরিয়া রাষ্ট্র প্রসঙ্গে মির্জা ফখরুলের মন্তব্য ও কিছু কথা গাজীপুর সিটি নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ঘোষণা

বেফাকের কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মদ
আওয়ার ইসলাম

আজ বুধবার  সকাল ১০ টায় ঢাকাস্থ যাত্রবাড়ী কাজলা বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাক)-এর নিজস্ব কার্যালয়ে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ৪১ তম কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

দুপুর ১২টা হতে বেফাকের ওয়েব সাইটে পরীক্ষার ফলাফল পাওয়া যাবে। বেফাকের পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা আবু ইউসুফ আওয়ার ইসলামকে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, ১৫ থেকে ২২ এপ্রিল পর্যন্ত দেশের ৪৬৬টি পুরুষ ও ৫৪৬টি মহিলা কেন্দ্রে  হিফজ ও কেরাতসহ মোট ছয়টি স্তরে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১ লাখ ১৯ হাজার ৫৫০ জন ছাত্রছাত্রী এ পরীক্ষায় অংশ নেন।

ফল জানার উপায় : বেলা ১২ টার পর থেকে পরীক্ষার্থীর রোল নম্বর ও মারহালা দিয়ে বেফাকের ওয়েব সাইটে ফলাফল দেখা যাবে।

পরীক্ষার ফলাফলসহ যাবতীয় তথ্য বেফাকের ওয়েবসাইটে (www.wifaqresult.com) পাওয়া যাবে।

আরো পড়ুন- হাইআতুল উলইয়ার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ১৫ শাওয়াল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ