রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

দেওবন্দ ঈদগাহ ওয়াকফ কমিটির বৈঠক; ফিতরা ৩০ রুপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ওমর ফাইয়ায :  ঈদুল ফিতর উপলক্ষ্যে ভারতের দেওবন্দ ঈদগাহ ওয়াকফ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল জুমার নামাজের পর মুসলিম ফান্ড ট্রাস্টের অফিসে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ঈদুল ফিতরের নামাযের সময়সূচি এবং সদকায়ে ফিতরের পরিমাণ নিয়ে আলোচনা হয়।বৈঠকে সভাপতিত্ব করেন কারী সাইয়্যেদ ওসমান মনসুরপুরী।

বৈঠকে সবার ঐকমতে সিদ্ধান্ত হয়, এবার ঈদের নামাজ  সকাল সোয়া আটটায় অনুষ্ঠিত হবে। বৈঠকে বলা হয়, প্রাকৃতিক দুর্যোগের কারণে যদি ঈদগাহ ময়দানে নামাজ আদায় সম্ভব না হয় তবে দেওবন্দের মসজিদে রশীদে নামাজ আদায় করা হবে।

ঈদগাহ ওয়াকফ কমিটির প্রধান মাওলানা হাসিব সিদ্দিকী বৈঠকের সদস্যদের সদকায়ে ফিতর সম্পর্কে দারূল উলুম দেওবন্দের ফতোয়া পড়ে শোনান এবং বলেন, এ বছর সদকায়ে ফিতরের পরিমাণ ত্রিশ রুপি।

তিনি বলেন, প্রতিজনের মাথাপিছু ফেতরা হিসেবে এক কেজি ছয়শ তেত্রিশ গ্রাম গম অথবা তার মূল্য ত্রিশ রুপি সদকাহ করতে হবে। সূত্র: রোজনামা খবরেঁ।

আরও পড়ুন : দেওবন্দ মাদরাসার জন্য বই সংগ্রহ চলছে; আপনি অংশ নিবেন যেভাবে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ