রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

আবারো জালিয়াতি তেজগাঁও কলেজ কেন্দ্রে, ৪ জনের কারাদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রক্সি জালিয়াতি ও ইলেক্ট্রনিক্স ডিভাইস ব্যবহারের দায়ে চারজনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

শুক্রবার রাজধানীর তেজগাঁও কলেজ কেন্দ্রে ঢাকা জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত তাদেরকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে বলে জানায় পুলিশ।

পরীক্ষা চলাকালে অন্যের হয়ে অর্থের বিনিময়ে পরীক্ষা দিতে এসে মোবাইল কোর্টে হাতেনাতে ধরা পড়েন ঢাকা জেলার সুমাইয়া আক্তার ও কেয়া আক্তার।

অপরদিকে নিষেধাজ্ঞা অমান্য করে লুকিয়ে মোবাইল ফোনসহ প্রবেশ করে মোবাইলে ফোনের মধ্যে বাহির হতে এস এম এস এর মাধ্যমে উত্তর সংগ্রহের সময় ধরা পড়েন বিথি আক্তার ও শারমিন আক্তার।

প্রত্যেককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদ এলাহী।

ঢাকা জেলার মোট ১৪ টি কেন্দ্রে ২৬০৮১ জন আবেদনকারীর জন্য এ পরীক্ষার আয়োজন করে ঢাকা জেলা প্রশাসন। ঢাকাসহ সারাদেশে মোট ২০ টি জেলায় এ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন- কাজা রোজা রাখার পদ্ধতি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ