শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী

ঘরের তালা খুলবে ফোন!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিখ্যাত প্রযুক্তি পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাপল তাদের আইফোনে এমন একটি ফাংশন যুক্ত করতে চলেছে, যা আপনার গাড়ি বা ঘরের দরজার তালা খোলার কাজটি সহজ করে দেবে।

আইফোনের এনএফসি প্রযুক্তির মাধ্যমে অ্যাপল-পে-তে অর্থ লেনদেনের ব্যবস্থা আগেই চালু আছে। আর সেই এনএফসির সক্ষমতা আরো বাড়ানোর মাধ্যমেই ঘরের বা গাড়ির তালা খোলার ব্যবস্থা চালু করার কথা ভাবছে অ্যাপল।

ম্যাক-রিউমার্সের মতে, নতুন ধরনের এই এনএফসির ঘোষণা আসতে পারে আগামী মাসেই।

যার মাধ্যমে আইফোন ব্যবহারকারীরা তাঁদের ফোনটি ব্যবহার করতে পারবেন অর্থ লেনদেন করতে, ঘরের তালা খুলতে বা পরিচয় শনাক্তকরণে। এমনকি স্বাস্থ্য সুরক্ষাসহ আরো অনেক কাজেই ব্যবহার করা যাবে এই প্রযুক্তি।

আইওএসের আসন্ন ১২তম সংস্করণের অবমুক্তিতেই এ ধরনের এনএফসির ঘোষণা আসতে পারে। মানুষের নিরাপত্তা নিয়ে কাজ করে এমন একটি প্রতিষ্ঠান এইচআইডি গ্লোবালের সঙ্গে সম্মিলিতভাবে অ্যাপল এই গবেষণা চালিয়ে আসছে ২০১৪ সাল থেকে।

আর ধারণা করা হচ্ছে এই এনএফসির ঘোষণা আসবে জুনের প্রথম সপ্তাহে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপার্স কনফারেন্স থেকেই।

জুনের ৪ তারিখ থেকেই শুরু হচ্ছে এই কনফারেন্স, তাই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণার জন্য আর বেশিদিন অপেক্ষা করতে হবে না বলেও জানিয়েছেন প্রতিষ্ঠানটি।

আরো পড়ুন- রমজানে রোগীদের রোজা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ