বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

ভারতের কেরালার সবজি ও ফল আরব আমিরাতে নিষিদ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালা থেকে আরব আমিরাতে তাজা ফল ও সবজি আমদানি নিষিদ্ধ করে দিয়েছে সংযুক্ত আরব আমিরাত।

রাজ্যটিতে নিপা ভাইরাসের ভয়াবহ মহামারীতে অন্তত ১৩ জন মারা যাওয়ার পর এ নিষেধাজ্ঞার খবর আসে।

কেরালার কোনো পণ্য যাতে দেশটিতে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে আমিরাতের জলবায়ু পরিবর্তন ও পরিবেশবিষয়ক মন্ত্রণালয় স্থানীয় আবুধাবি খাদ্য নিয়ন্ত্রণ এবং পৌর কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছে।

এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, এসব ফলখেকো বাদুড়ই এ নিপা ভাইরাসের উৎস। কাজেই কেরালার আম, কলা ও খেজুরসহ সব ধরনের সাজা ফল এবং সবজি আমিরাতে আমদানি করা নিষিদ্ধ থাকবে।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা নিপা ভাইরাসের মহামারীর উৎস খুঁজে বের করতে ব্যর্থ হয়েছেন। এখন পেরাম্বারা শহরে ফলখেকো বাদুড়ের ওপর নতুন করে পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়েছে।

সম্প্রতি কয়েক সপ্তাহে ১১৬টি সন্দেহভাজন রোগে আক্রান্ত হওয়ার পরীক্ষা চালিয়েছে। তার মধ্যে ১৫ জন এ মারাত্মক রোগে আক্রান্ত হয়েছেন ও ১৩ জন মারা গেছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এ ভাইরাসের কোনো টিকা আবিষ্কার হয়নি। মানুষের শরীর থেকে নির্গত তরল পদার্থে এটি ছড়ায়। এতে মানুষের মস্তিষ্কে প্রদাহ সৃষ্টি হয়।

গত সপ্তাহে কেরালায় আরব আমিরাতের কনস্যুলেট কেরালায় তার নাগরিকদের ভ্রমণের ব্যাপারে সতর্কতা জারি করেছে। আমিরাতের নাগরিকদের নিরাপত্তাসংক্রান্ত নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে।

সূত্র: আল অ্যারাবিয়া

আরো পড়ুন- ভারতে মুসলিম কয়েদিদের সঙ্গে রোজা রাখছেন হিন্দুরাও


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ