বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

গার্মেন্টস শ্রমিকদের বেতন ২০ রোজার মধ্যেই পরিশোধের দাবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ৬ জুন অর্থাৎ ২০ রোজার মধ্যে সব গার্মেন্টস শ্রমিকের বেতন-বোনাস পরিশোধ করতে হবে বলে দাবি জানিয়েছেন শ্রমিক নেতারা।

‘আগামী ১৪ জুনের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করতে হবে’। শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক চুন্নুর এই বক্তব্যের প্রতিবাদ জানিয়ে এ দাবি জানান তারা।

তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ১৪ জুন নয় ৬ জুন অর্থাৎ ২০ রোজার মধ্যে সব গার্মেন্টস শ্রমিকের বেতন-বোনাস পরিশোধ করতে হবে। তা না হলে শ্রমিকরা স্বস্তিতে ঈদ উদযাপন করতে পারবে না।

গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি আহসান হাবিব বুলবুল ও সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ বুধবার এক বিবৃতিতে এই দাবি জানান। তারা বলেন, ঈদ আকস্মিক আবির্ভূত কোনো ঘটনা না। ঈদ কখন হবে তা আগেই নির্ধারিত থাকে।

বিবৃতিতে বলা হয়, ‘যেসব মলিক যথাসময়ে শ্রমিকদের ঈদের বোনাস ও বকেয়া বেতন পরিশোধের জন্য প্রস্তুত থাকে না, সেসব মালিকের মধ্যে কিছু মালিক কারখানা পরিচালনার অযোগ্য। কিছু মালিক শ্রমিকের পাওনা আত্মসাৎ করার পরিকল্পনায় রয়েছে।

এ কারণে তারা ঈদের আগে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধে অক্ষমতা দেখায়। শ্রম প্রতিমন্ত্রীর বক্তব্য প্রকৃতপক্ষে মালিকদের স্বার্থেই যায়। এই বক্তব্য একদিকে শ্রমিকদের দাবির প্রতি গুরুত্ব না দেয়া অন্যদিকে মালিকদের হীন স্বার্থ চরিতার্থ করার প্রচেষ্ঠাকে উৎসাহিত করবে।’

আরও পড়ুন : সরকারকে ১০ দিনের আলটিমেটাম মাদরাসা শিক্ষকদের


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ