মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬

অন্যকেউ কাজা রোজা আদায় করতে পারবে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি জাকারিয়া হারুন

কাজা রোজা এক জনের পক্ষ থেকে অন্যজন আদায় করতে পারবে না।

এমনিভাবে নামাজও একজন অন্যজনের পক্ষ থেকে আদায় করতে পারবে না।

হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রা. থেকে বর্ণিত রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, একজন অন্য জনের পক্ষ থেকে রোজা রাখতে পারবে না এবং একজন অন্যজনের পক্ষ থেকে নামাজও আদায় করতে পারবে না। বাদায়েউস সানায়ে ২/১০৩

কাজা রোজার নিয়ত করার পদ্ধতি
রমজানের কাজা রোজার নিয়ত সূর্যাস্তের পর থেকে সুবহে সাদিক উদিত হওয়া পর্যন্ত সময়ে করা জরুরি।

যদি সুবহে সাদিক উদিত হওয়ার পর কাজা রোজার নিয়ত করে তাহলে তা ধর্তব্য হবে না। আর এ নিয়তের দ্বারা রমজানের কাজা রোজা আদায় হবে না।

এমনিভাবে নির্দিষ্ট মান্নতের রোজা, কাফফারার রোজার নিয়তও অনুরূপ। সিরাজুল ওহহাজ ১/১৯৬

আরো পড়ুন- রমজানে রোগীদের রোজা