শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

বেফাকের পদ স্থগিত নিয়ে মুফতি ফয়জুল করীমের তীব্র প্রতিক্রিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের সহ সভাপতি পদে চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করীমকে প্রাথমিকভাবে আলোচনায় আনার পর পুনরায় বাদ দেয়ায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করছেন ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করীম।

রোববার ২৬ মে চরমোনাইতে রমজান উপলক্ষ্যে চলা ১৫ দিনব্যাপী তালিম তরবিয়াত অনুষ্ঠানের বয়ানে তিনি এ প্রতিক্রিয় ব্যক্ত করেন। বয়ানের ভিডিও ইতোমধ্যেই ছড়িয়ে পড়েছে ফেসবুকে, যেখানে তিনি বেফাকের সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।

জানা যায়, গত ৮ মে দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসায় অনুষ্ঠিত বেফাকের নির্বাহী কমিটির বৈঠকে অনেক উলামায়ে কেরামকে কমিটির অন্তর্ভুক্ত করা হয়। বৈঠকে চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করিমকে প্রাথমিকভাবে কমিটিতে অন্তর্ভুক্ত করার আলোচনা হলেও পরে তা বাতিল করা হয়। এ নিয়ে বেশ কয়েকদিনই আলোচনা সমালোচনা অব্যাহত ছিল।

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করীম তার বক্তব্যে এ ধরনের সিদ্ধান্তে চরমোনাই পীরকে অপমান করা হয়েছে বলে অভিযোগ করেন।

তিনি ভিডিও বয়ানে ক্ষোভ নিয়ে বলেন, একটা লোক যতই ভালো হোক যদি দেখা যায় সে চরমোনাই মুরিদ তাহলে তার সঙ্গে যেন দেখা করা যাবে না।

সুলভ মূল্যে লুঙ্গি ও শাড়ি কিনতে যোগাযোগ করুন

তিনি বলেন, যেহেতু লোকটার মধ্যে সব যোগ্যতা রয়েছে এমনকি হাইআতুল উলয়া বা বেফাকের সহসভাপতি নয় এর চেয়ে বড় পদ নেয়ারও যোগ্যতা রয়েছে। ব্যক্তি পদও চায়নি, দরখাস্তও করেনি, দালালও লাগায়নি। ওরা নিজেরা সিদ্ধান্ত করে চরমোনাই পীর সাহেবকে সহসভাপতি ঘোষণা দেয়ার পরে যাদের চাপের কারণে তাকে লাঞ্ছিত অপমানিত করা হয়েছে, মনে করতে হবে ওরা দীনের নামে দীনকে ধ্বংস করার চক্রান্তে লিপ্ত আছে।

তিনি আরও বলেন, এই দিন দিন না আরও দিন আছে।

ভিডিওটি নিয়ে ফেসবুকে গতকাল থেকেই আলোচনা শুরু হয়। বিশেষ করে একটি পদবী নিয়ে এমন ক্ষোভ ও বডিল্যাঙ্গুয়েজ অধিকাংশ মানুষই পছন্দ করে করেননি। বেফাকের কমিটির আলোচনা স্থমিত হয়ে যাওয়ার বেশ কিছুদিন পর এমন প্রতিক্রিয়া কেন এমনটি জানতে মুফতি